সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যবে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক অভিষেক শর্মা, তবে থেকেই সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ ফুটতে শুরু করেছে। তবে শুধু সিনেমা অনুরাগী বললে ভুল হবে। যারা ক্রিকেট ভালবাসে, তারাও এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কারণ ছবির মূল চরিত্র জোয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ক্রিকেট।
[ আরও পড়ুন: রানাঘাটের রানুকে কি সত্যিই বাড়ি উপহার দিলেন সলমন? ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]

২৫ জুন, ১৯৮৩। ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে দিনটার কথা। কারণ এদিনই ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু দিনটি ক্রিকেটের ক্ষেত্রে উল্লেখযোগ্য আরও একটি কারণে। এদিনই জন্মেছিল জোয়া সোলাঙ্কি। জোয়ার ভাগ্য খুব একটা ভাল নয়। প্রেম তার জীবনে বেশিদিন থাকে না। পেশাগত জীবনেও দুর্ভাগ্য তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু ভাগ্য তার সদয় একমাত্র ক্রিকেটের ক্ষেত্রে। ঘটনাক্রমে তা জানতে পারে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এবার জোয়ার ভাগ্যকে কাজে লাগাতে শুরু করে বোর্ড। খেলোয়াড়দের পেশাগত মানসিকতা বদলে যায়। খেলা বা ময়দানে গিয়ে প্র্যাকটিসের বদলে জোয়ার ভাগ্যের দিকে তাকিয়ে থাকে তারা। আর জোয়া? তার ভাগ্যের কারণে গোটা দেশ দেবী বানিয়ে ফেলেছে। তার পুজো করা হয়। তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে সৌভাগ্যের কামনা করে লোকজন। ধীরে ধীরে জোয়া নিজেও এই ভাগ্যের গোলকধাঁধাঁয় আটকে পড়ে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর গল্প এভাবেই সাজিয়েছেন পরিচালক অভিষেক শর্মা।

[ আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে আমিশা! কী বললেন অভিনেত্রী? ]
অনুজা চৌহানের বই ‘দ্য জোয়া ফ্যাক্টর’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে জোয়ার ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। এছাড়া রয়েছেন সঞ্জয় কাপুর, অঙ্গদ বেদি-সহ অনেকে। জোয়ার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন দলকের সলমন। তিনি মালায়ালাম অভিনেতা। বলিউডে এটি তাঁর দ্বিতীয় ছবি। এর আগে ইরফান খান অভিনীত ‘কারওয়াঁ’ ছবিতে তিনি অভিনয় করেন। ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘দ্য জোয়া ফ্যাক্টর’।
সর্বশেষ খবর
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
-
নীল-সাদা অতীত, নবান্নে এবার ‘রং দে তু মোহে গেরুয়া’
-
টাকি পুরসভার দুর্নীতির অভিযোগের জল গড়াল হাই কোর্টে, মামলা দায়ের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের
-
মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থীর মনোনয়ন বাতিল, ভোটের আগেই ‘জয়’ বিজেপির
-
যোগ দিবসে বিশ্বের নজরকাড়ার প্রস্তুতি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ কেন্দ্রীয় মন্ত্রী