সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটে বছর কেটে গেল। ক্যামেরার সামনে হাসিমুখে থাকা মানুষটা আর নেই। ইরফান খান (Irrfan Khan)। এই নামের স্মৃতিকে সম্বল করেই প্রকাশিত হল ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’ (The Song of Scorpions) সিনেমার ট্রেলার। ইরফানের তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই মুক্তি পাবে ছবিটি।

শোনা গিয়েছে, ২০১৫ সালে এই ছবিটির শুটিং করেছিলেন ইরফান। ২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে হয় ছবির প্রিমিয়ার। ভারতে বহু আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হয়ে ওঠেনি। প্রবাসী ভারতীয় অনুপ সিংয়ের পরিচালনায় তৈরি হয়েছে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’। ছবিতে আদম নামের রাজস্থানি উট ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। যে নুরান নামের এক উপজাতির মহিলার প্রেমে পড়ে যায়।
[আরও পড়ুন: অ্যাকশনের ডাবল ধামাকা! ‘টাইগার ভার্সেস পাঠান’-এর থিম ভিডিওতে দুরন্ত শাহরুখ-সলমন]
ছবিতে নুরানের ভূমিকায় অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানি (Golshifteh Farahani)। শোনা যায়, ফরাসি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করায় ইরানে অভিনেত্রীর প্রবেশ নিষিদ্ধ। তবে হলিউডে দিব্যি কাজ করছেন তিনি। ‘এক্সট্র্যাকশন ২’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন হলিউড হার্টথ্রব ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে।

২৮ এপ্রিল ইরফান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’। ইরফান, গোলশিফতে ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন ও শেফালি ভূষণ।
View this post on Instagram
[আরও পড়ুন: বড় বাড়ির নামে গাছ কাটার ফল তীব্র গরম! মেয়রের কাছে বিশেষ আরজি ‘নাজেহাল’ লোপামুদ্রার]
সর্বশেষ খবর
-
‘কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে’, তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির
-
৩০০ শয্যার হাসপাতাল থেকে ফসল বিমা যোজনা, তারকেশ্বরে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন মোদির
-
কতটা গুরুতর রাফিনহার চোট? উদ্বেগের মাঝে মুখ খুলল ব্রাজিল ফেডারেশন
-
অসুস্থ ‘অমর সঙ্গী’ ছবির পরিচালক সুজিত গুহর পাশে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, আর্থিক সাহায্য দেবের
-
ইরান চুক্তির শর্তাবলী প্রকাশে বিলম্ব! ফের আন্তর্জাতিক স্তরে ‘মুখ পুড়ল’ মধ্যস্থতাকারী পাকিস্তানের