সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দেশাত্মবোধক ছবিতে বিদ্যুৎ জামাল। এবার ‘কমান্ডো’র তৃতীয় পর্ব নিয়ে ফিরছেন তিনি। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর সেখানে পুরনো ফর্মেই দেখা গিয়েছে বিদ্যুৎকে। গোটা ট্রেলারজুড়েই অ্যাকশনের ছড়াছড়ি।
গল্পটি পুরদস্তর দেশপ্রেমের গল্প। ভারতে সন্ত্রাসবাদী হামলা হতে চলেছে। সেটি আটকাতে ডাকা হয়েছে করণ সিং ডোগরা নামে এক ব্যক্তিকে। এই চরিত্রেই অভিনয় করছেন বিদ্যুৎ জামাল। তদন্তের সময় করণ জানায় ওই জঙ্গির লুকিয়ে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা লন্ডনে। কিন্তু তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়, যদি সে ভুল প্রতিপন্ন হয়, তাহলে ভারত কখনও তাকে ক্ষমা করবে না। নিজের দলে সে পায় দুই এজেন্টকে। ভাবনা যোশী ও মল্লিকা সুদ। এই দুই চরিত্রে অভিনয় করছেন আদা শর্মা ও অঙ্গীরা ধর। ওদের তিনজনের হাতে রয়েছে মাত্র দু’টি সূত্র। ওই জঙ্গির চোখের মণির রং আর গলার আওয়াজ। এই জঙ্গির চরিত্রে অভিনয় করেছেন গুলশন দেবাইয়া।
[ আরও পড়ুন: ‘আমি ভাগ্যবান যে কাস্টিং কাউচের মুখোমুখি হইনি’, অকপট সৌরসেনী ]
ট্রেলার দেখেই বোঝা গিয়েছে, অন্য সন্ত্রাসের উপর তৈরি হওয়া ছবিগুলোর মতো এই ছবিতে হিন্দু-মুসলিম সেন্টিমেন্টের উপর ভরসা করেই ছবি এগিয়ে নিয়ে গিয়েছেন পরিচালক-প্রযোজক। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। এর আগে তিনি ‘টেবিল নম্বর ২১’, ‘গুড লাক’, ‘আশিক বনায়া আপনে’র মতো ছবি তৈরি করেছেন। বক্স অফিসে কোনওটাই অসাধারণ সাফল্য পায়নি। কিন্তু অনেকের প্রশংসা পেয়েছিলেন তিনি। এটি ‘কমান্ডো’ ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে, দ্বিতীয়টি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।
এর আগে একটি সাক্ষাৎকারে বিদ্যুৎ জামাল বলেছিলেন, এটি দেশকে একসঙ্গে আনার সিনেমা। জাতি, ধর্মের ভেদাভেদ ভুলে এক হওয়ার গল্প এটি। এই ছবির জন্য অসাধারণ একটি গল্প লিখেছেন আদিত্য। ২৯ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
[ আরও পড়ুন: মানবিক নুসরত, দুঃস্থদের উপহার দিয়ে দীপাবলি উদযাপন তৃণমূল সাংসদের ]
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক