Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬

ভাল থাকার বার্তা দিয়ে আলোর উৎসবে শামিল টলিউড

কেউ করছেন পার্টি, কেউ বাড়িতেই সময় কাটাচ্ছেন৷ দেখুন সেই সব ছবি-

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৮:০১

options
link
ভাল থাকার বার্তা দিয়ে আলোর উৎসবে শামিল টলিউড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মেতেছে শহর৷ ব্যস্ত বছরের একটা দিন কাজ ভুলেছেন ওঁরাও৷ ক্যামেরার সামনে আজ পোজ দেওয়ার তাড়া নেই৷ নেই মেকআপ করার ঝামেলা৷ সবকিছু ভুলে কেবল নিজের মতো দিন কাটাবার পালা৷ আর সকলকে দীপাবলির শুভেচ্ছা জানানোর সময়৷ তাই করলেন স্টুডিও পাড়ার চেনা মুখেরা৷

[লঙ্কা থেকে মাত্র ২০ দিনে রাম অযোধ্যায় ফিরলেন কী করে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আলোর উৎসবে আমাদের আশেপাশের সকলের জীবন আনন্দ ও হাসিতে আলোকিত হয়ে উঠুক৷ এই শুভেচ্ছা দীপাবলিতে জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷

আলোর এই উৎসব জীবনের সমস্ত অন্ধকার দূর করুক৷ এই কামনাই করেছেন আবির চট্টোপাধ্যায়৷

দীপাবলির শুভেচ্ছা সকলকে জানাতে ভোলেননি দেবও৷ এই সুযোগে নিজের ছবি ‘ককপিট’-এর প্রচারও সেরেছেন৷ দীপাবলিতেও নিজের ছবি দেখার আবেদন জানিয়েছেন সুপারস্টার৷ শুভেচ্ছা জানিয়েছেন জিৎও৷

[কী রহস্য কালী মূর্তিতে? কেন মা নগ্নিকা?]

ট্রাডিশনাল লুকে সকলকে শব্দদূষণহীন দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷  সেলিব্রেশনে শামিল শুভশ্রী, স্বস্তিকাও৷ আর নুসরত, তনুশ্রীর তো ইতিমধ্যেই পার্টি শুরু হয়ে গিয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[দস্যুর তেজ আর রাজার ইচ্ছে, দুইয়ের যোগসূত্রে এই কালীক্ষেত্রর প্রতিষ্ঠা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.