Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

৪ মাসে একটিও চিত্রনাট্য মেলেনি, ‘দুপুর ঠাকুরপো’ ছেড়েই বিস্ফোরক স্বস্তিকা

ফেসবুকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উমা বউদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৫:৩৫

options
link
৪ মাসে একটিও চিত্রনাট্য মেলেনি, ‘দুপুর ঠাকুরপো’ ছেড়েই বিস্ফোরক স্বস্তিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাঘুষো আগে থেকেই শোনা যাচ্ছিল। বিস্ফোরণ সরাসরি সোশ্যাল মিডিয়ায় ঘটিয়েই দিলেন ‘দুপুর ঠাকুরপো’দের উমা বউদি। স্বভাবসিদ্ধ ঢঙেই ওয়েব সিরিজি ছাড়ার অসন্তোষ জাহির করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্ষোভ উগরে দিলেন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

[কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জামিন মঞ্জুর সলমনের, আদালতের বাইরে উৎসব]

Advertisement

শুরু হওয়ার আগে থেকেই নেটদুনিয়ায় সাড়া ফেলেছিল ‘দুপুর ঠাকুরপো’। প্রথম মরশুমে উমা বউদির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। লাস্যময়ী বউদির চরিত্রে অন্যমাত্রা যোগ করেছিলেন স্বস্তিকা। জনপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু পরবর্তী মরশুমের আগেই গুঞ্জন শুরু হয়ে যায়। দুপুর ঠাকুরপো ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী। প্রথমে শোনা গিয়েছিল তাঁর বদলে বউদি হিসেবে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। কিন্তু পরে জানা যায়, তিনি নন এবার বউদির চরিত্রে দেখা যাবে প্রাক্তন বিগ বস প্রতিযোগী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাসকে। দ্বিতীয় মরশুমের প্রোমোও বেরিয়ে গিয়েছে। ধুমধাম করে হয়েছে লঞ্চ অনুষ্ঠান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[নাবালককে যৌন হেনস্তা, কাঠগড়ায় ‘সরবজিৎ’ খ্যাত প্রযোজক]

এর মধ্যেই ফেসবুকে বোমাটি ফাটালেন স্বস্তিকা। জানালেন কেন তিনি ‘হইচই’-এর এই ওয়েব সিরিজ থেকে বেরিয়ে এসেছেন। নায়িকার অভিযোগ, মাঝ রাতে ‘দুপুর ঠাকুরপো’-র প্রযোজক তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু কেন? তাঁদের অপেশাদার ব্যবহারের কারণে সিরিজ ছেড়ে দেওয়ার জন্য নাকি গত চার মাসে তাঁরা একটিও চিত্রনাট্য ও পরিচালক না দিতে পারার জন্য অথবা ১০ দিন ধরে কেউ কোনও যোগাযোগ না করার জন্য? এমন মানুষগুলোর স্পর্ধা এখন আর অবাক করে না। এদের এই অহঙ্কার আর স্পর্ধাই ইন্ডাস্ট্রির অনেক মানুষের প্রাণ কেড়েছে। #TvWALAMEDIA-ও সেই পথেই এগোচ্ছে। এই সংস্থা নিজেদের নতুন কাস্ট নিয়ে এতটাই অখুশি যে আমায় বিরক্ত না করে পারছে না। আর অমিত গঙ্গোপাধ্যায় আমরা আবার একসঙ্গে কাজ করব এমন বাজে কথা আর লিখবে না। দ্বিতীয়বার নিজের ‘আমরা’র মধ্যে আমাকে রাখার আগে অনুমতি নেবে আর জিজ্ঞেস করবে আমি কাজ করতে ইচ্ছুক কি না।’

শুক্রবারই দুপুর ঠাকুরপো-র দ্বিতীয় মরশুমের প্রোমো প্রকাশ্যে এসেছে। উমা বউদির বদলে তাতে ঠাঁই হয়েছে ঝুমা বউদির। এ পরিবর্তন যে মনোমালিন্যের কারণেই হয়েছে, তা স্বস্তিকার এ পোস্ট থেকেই স্পষ্ট।

[সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট, টুইটার প্রোফাইল হ্যাক-হুমকির অভিযোগ কপিলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.