Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Sunny Leone ED

ইডির নজরে সানি লিওনি! ২০০ কোটি বাজেটের বিয়েতে ‘বিশেষ অতিথি’ হয়েই বিপাকে

বলিউডের আর কোন কোন তারকার নাম তালিকায়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৮:২০

options
link
ইডির নজরে সানি লিওনি! ২০০ কোটি বাজেটের বিয়েতে ‘বিশেষ অতিথি’ হয়েই বিপাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০ কোটি টাকা বাজেটের বিয়ের অনুষ্ঠানে ‘তারকা অতিথি’ হিসেবে যাওয়াই কাল! ইডির নজরে পড়তে হল সানি লিওনিকে (Sunny Leone)। অভিনেত্রী বাদেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তালিকায় রয়েছে একাধিক তারকার নামও। কিন্তু কেন?

মহাদেব অনলাইন বেটিং অ্যাপের দুর্নীতিতে (Mahadev Online Betting App) অভিযুক্তর বিয়েতে উপস্থিত থাকার জন্যই বিপাকে পড়তে হয়েছে ওই তারকাদের। ইডির ব়্যাডারে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার টাকার পাহাড়। মুম্বই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। শুধু তাই নয়! আরও চাঞ্চল্যকর তথ্য, এই বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে!

Advertisement

[আরও পড়ুন: ‘খামখেয়ালি লোকটার জন্য দেশ ভুগবে’, ইন্ডিয়া-ভারত নাম তরজায় মোদিকে কটাক্ষ অনুরাগের!]

২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তাঁরাই এবার ইডির নজরে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওনি, টাইগার শ্রফ (Tiger Shroff), নেহা কক্কর-সহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে।

সৌরভ চন্দ্রকরের বিয়ের এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সেসব তারকার মুখ। ইডি সূত্রে খবর, যেসমস্ত অভিনেতা, গায়করা আমন্ত্রিত ছিলেন, তাঁরা সকলেই মুম্বইয়ের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোটা টাকার বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল সৌরভের বিয়েতে। শুধু তাই নয়, বিদেশ থেকেও অতিথিরা এসেছিলেন।

[আরও পড়ুন: হাতে স্যালাইন, হাসপাতালেই ‘জওয়ান’ ছবির গানে নাচ রোগীর! ভিডিও দেখে কী বললেন শাহরুখ?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.