সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের ত্রুটি সংশোধন করাতে গিযে আক্রান্ত অভিনেতা অরিন্দম হালদার, টলিউডে যিনি লামা নামে জনপ্রিয়। বুধবার বাগুইআটিতে আধার কার্ড করাতে গিয়ে দীর্ঘক্ষন লাইনে দাঁড় করিয়ে রাখা হয় তাঁর স্ত্রীকে। তারপর হঠাৎই কাজ বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ জানায় উপস্থিত সকলে। সেখানেই বচসার জেরে ধাক্কা মারা হয় লামার স্ত্রী লোপামুদ্রাকে। তারপরই আক্রমণ করা হয় অভিনেতা লামাকে।
[এবার সংস্কারি সেন্সরের কোপে অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’]
ঘটনার সূত্রপাত বুধবার সকাল থেকে। আধার কার্ডে নামের বানান ভুল থাকায় তা পরিবর্তন করতে সকাল দশটায় বাগুইআটির একটি স্টুডিওতে পৌঁছান অরিন্দমের স্ত্রী। দু’ঘন্টা অপেক্ষা করার পর প্রথমে তাঁকে একটি ফর্ম পূরণ করতে দেওয়া হয়। তিনি নিজেই ফর্মটি পূরণ করতে পারবেন বলা সত্ত্বেও একজন তাঁর ফর্ম পূরণ করে দেয় ও বিনিময়ে ১৫ টাকা চান। সরকারের তরফ থেকে যেখানে বিনামূল্যে তৈরি করা হয় আধার কার্ড, সেখানে আধার কার্ডে নামের বানান ঠিক করতে ৪৫ টাকা চাওয়া হয়। এরপর দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পর দুপুর ২ বন্ধ করে দেওয়া হয় কাজ। বলা হয় এখন লাঞ্চ টাইম। আরও একঘন্টা অপেক্ষা করতে বলা হয় তাঁদের। লাঞ্চ টাইমের কথা কোথাও লেখা নেই এই কথা বলায় শুরু হয় বচসা। তারই মাঝে কর্তৃপক্ষের তরফে একটি ছেলে ধাক্কা মারে লামার স্ত্রীকে। যথারীতি স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন লামা। তখনই তার উপর চড়াও হয় একটি ছেলে। কপালে, ঘাড়ে, পায়ে আঘাত লাগে অভিনেতার। এমনকী কপাল থেকে শুরু হয় রক্তপাত। বাগুইআটি থানায় এফআইআর করেন লামা। এবং তারপরই গ্রেপ্তার করা হয় ওই যুবককে।
[বড়পর্দায় ভূতেদের নিয়ে ফিরছেন অনীক দত্ত]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?