সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানালি দে’র পর এবার সাইবার ক্রাইমের শিকার টলিউডের আরও এক অভিনেতা। বুধবার সন্ধেয় হ্যাক হয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক (Facebook) পেজ। ইতিমধ্যেই বেহালা থানা ও লালবাজারে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakrabarty)। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিভিন্ন লোকেশন থেকে আইওএস ডিভাইসের মাধ্যমে তাঁর পেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হয়। এরপরেই হঠাৎ করেই ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা ৯ লক্ষ থেকে কমে ২ লক্ষ হয়ে যায়। মুছে দেওয়া হয় ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় পোস্ট। এরপর তিনি লাইভ ভিডিও করেন। সেখানে তিনি বলেন, যে বা যারা তাঁকে দমানোর চেষ্টা করছেন কোনও লাভ হবে না। অপরাধীদের নাগালে আনতে তৎপর পুলিশ। পাশাপাশি অনুরাগীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা সোহম।
শুধু অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ নয়, কিছুদিন আগেই হ্যাক করা হয়েছে অভিনেত্রী মানালি দে’র ইনস্টাগ্রাম (Instagram) পেজ। এমনকী সুরকার জয় সরকারেরও ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে নিজের ফেসবুক পেজে জানিয়েছিলেন অভিনেত্রী মানালি দে। তাঁর প্রোফাইল থেকে করা সমস্ত রকম পোস্ট বা রিকোয়েস্ট ইগনোর করার অনুরোধ করেছিলেন তিনি।
[আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের সঙ্গে ছবি পোস্ট পরমব্রতর, একসঙ্গে কী করছেন দুই তারকা?]
অন্যদিকে, বেশ কয়েকদিন আগেই সাইবার ক্রাইমের শিকার সুরকার জয় সরকারের (Joy Sarkar) ভেরিফায়েড ফেসবুক পেজে মহিলাদের স্বল্প পোশাক, ট্যাটু আর্ট এমনকী নানা ভিডিও পোস্ট হতে থাকে। এরপরে সুরকার জানান তাঁর পেজটি হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম (Cyber Crime) তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। বারবার সোশ্যাল মিডিয়ায় তারকাদের অ্যাকাউন্ট বা পেজ হ্যাক করার ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন: নাড্ডার সভায় ফাঁকা মাঠ! ছবি পোস্ট করে টুইটারে তীব্র কটাক্ষ নুসরতের]
সর্বশেষ খবর
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?