সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক হিংসার আগুনে তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার তারকারা। বাংলাদেশের জনসাধারণ ও সরকারের কাছে একটি খোলা চিঠি লেখা হয়েছে। যাতে দেবশংকর হালদার, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, কৌশিক সেন, সুদীপ্তা চক্রবর্তীদের মতো তারকার নাম রয়েছে। চিঠিতে পুজো মণ্ডপে হামলা ও নানা অবাঞ্ছিত ঘটনার নিয়ে চিন্তা জাহির করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদনও জানানো হয়েছে।
“জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার রক্ষা করতে বদ্ধপরিকর বলে বিশ্বাস করি”, লেখা হয়েছে তারকাদের শেয়ার করা এই খোলা চিঠিতে। সবশেষে বাংলাদেশের সংবেদনশীল মানুষ ও তার সচেতন সরকারের কাছে আবেদন জানিয়ে লেখা হয়েছে, “এই সব দেশবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির জনকের উদার বিশ্বাস আর বর্তমান সরকারের নীতির বিরোধী, বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক এই শক্তিগুলিকে সত্বর চিহ্নিত করুন এবং তাদের নিষ্ক্রিয় করুন। যারা এবার দুর্গাপূজায় উপদ্রব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই অপশক্তিরা বোঝে যে অন্যের ধর্মের ক্ষতি করে নিজের ধর্মের মহিমা প্রতিষ্ঠা করা যায় না, রাষ্ট্রও সে অপরাধ ক্ষমা করে না। বাংলাদেশ সরকারের কাছে আমাদের নিবেদন— আমরা নিজেদের দুই দেশের মানুষের অকৃত্রিম বন্ধু মনে করি, তাদের এই ব্যাকুল আবেদন”
[আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশে শুটিংয়ে ব্যস্ত বনি সেনগুপ্ত, জানালেন সেখানকার অভিজ্ঞতা]
যাঁরা এই বক্তব্যের সঙ্গে সহমত, তাঁদের বার্তাটি কপি পেস্ট করে তাতে নিজেদের নাম যোগ করে ফেসবুক ওয়ালে পোস্ট করার আবেদন জানানো হয়েছে। পবিত্র সরকার, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, চন্দন সেন, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নামও এই খোলা চিঠিতে রয়েছে। এদিকে কমলেশ্বর মুখোপাধ্যায় আবার ফেসবুকে লিখেছেন, “সংখ্যাগুরু-সংখ্যালঘু, বিজয়-পরাজয় মানুষ চেনো মনুষ্যত্বে সংখ্যা গুনে নয়।”

“বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় পূজার উৎসবকে আক্রমণ করার জন্য সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী শক্তির ষড়যন্ত্রের নিন্দা জানাই”, বাম নেতা ফুয়াদ হালিমের এই পোস্টটি শেয়ার করেন পরিচালক অনীক দত্ত।

[আরও পড়ুন: ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না!’, জ্বলন্ত বাংলাদেশের ছবি পোস্ট করে গর্জে উঠলেন জয়া আহসান]
সর্বশেষ খবর
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান