জনপ্রিয় হিন্দি গানে নেচে কুরুচিকর মন্তব্যের শিকার টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় কুমন্তব্যের শিকার হতেই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খোলেন শ্রাবন্তী। তিনি বলেন, “ধৈর্যের বাধ ভেঙে গিয়েছে। শিল্পীরা সবসময়ই সফট টার্গেট। এভাবে সোশাল মিডিয়ায় দিনের পর দিন মুখ বুজে সব সহ্য করা একজন মানুষ হিসেবে সত্যিই অসম্ভব। দিনের পর দিন এভাবে চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না। একইভাবে এই বিষয় চলে আসছে। মুখ খুলতে বাধ্য হলাম। বাধ্য হলাম পুলিশের দ্বারস্থ হতেও। কেন আমার চেহারার পরিবর্তন সেটা কুরুচিকর মন্তব্য করার আগে জেনে নেওয়া প্রয়োজন।” আসলে এই মুহূর্তে আগামী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। তাঁর আগামী সিরিজ ‘ঠাকুমার ঝুলি’র জন্য এই মুহূর্তে সেই প্রস্তুতিই নিচ্ছেন অভিনেত্রী। সেই সিরিজের চরিত্রের স্বার্থেই প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে। সিরিজে শ্রাবন্তীকে দেখা যাবে ঠাকুমার চরিত্রে।
আরও পড়ুন:
View this post on Instagram
এই মুহূর্তে আগামী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। তাঁর আগামী সিরিজ ‘ঠাকুমার ঝুলি’র জন্য এই মুহূর্তে সেই প্রস্তুতিই নিচ্ছেন অভিনেত্রী। সেই সিরিজের চরিত্রের স্বার্থেই প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে। সিরিজে শ্রাবন্তীকে দেখা যাবে ঠাকুমার চরিত্রে।
উল্লেখ্য, একটি অনুষ্ঠানের মঞ্চে ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় ‘আজ কি রাত’ গানে নেচেছিলেন টলি নায়িকা। তাঁর সেই গান সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তামান্না ভাটিয়ার ডান্স স্টেপ মেনেই নাচ করার চেষ্টা করেন মঞ্চে শ্রাবন্তী। আর সেই ভিডিওতেই নেটিজেনদের কুরুচিকর মন্তব্য ধেয়ে আসে। কেউ চেহারা নিয়ে কেউ আবার পোশাক নিয়ে পাঠ দেন অভিনেত্রীকে। আর এসবের জেরেই তিতিবিরক্ত হয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্রেফ ট্রেলার দেখেছেন’, টানা দ্বিতীয় দিন সংসদ অভিযানে ‘ককরোচ’, ফের উত্তপ্ত হবে রাজধানী?
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির