সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে টলিউড ইন্ডাস্ট্রিতে একতা নেই! কে বলে, সেলিব্রিটিদের মধ্যে ভাব-ভালোবাসা নেই! এসব গুঞ্জনকে যেন ফিকে করে দিল ‘অযোগ্য’র স্ক্রিনিং৷ সাউথ সিটির আইনক্সে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি দেখতে হাজির গোটা টলিউড৷ তবে সবের মাঝে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হল ঐতিহাসিক এক ফ্রেম৷ যেখানে দেখা হল টলিউডের বিগ সুপারস্টারদের৷ এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ, দেব, জিৎ, আবির, সোহমের মতো স্টারেরা৷
[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]
ইদানীং টলিপাড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে ছবিকে হিট করার ফর্মূলা সুপারহিট৷ রেষারেষি এড়িয়ে এক হিরো, আরেক হিরোর ছবির প্রচারে যান৷ এমনকী, সোশাল মিডিয়ায় একে অপরের ছবির প্রশংসাও করেন৷ বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ট্রেন্ডে যেন নিন্দুকদের রটানো সমস্ত শত্রুতার গুঞ্জনকে নিজেরাই উড়িয়েছেন৷ এমনকী, একই দিনে যদি দুই মেগা সিনেমা মুক্তি পায়, তাতেও ঈর্ষা কম, সৌজন্যই বেশি৷ হালফিলের প্রমাণ জিৎ-রুক্মিণীর বুমেরাং ও প্রসেনজিৎ-ঋতুপর্ণার অযোগ্যর রিলিজে দুই টিমের সাক্ষাত ও আড্ডা৷ সেই অযোগ্য ছবির প্রিমিয়ারেই এবার আরও সংযোজন গোটা টলিপাড়া৷ বাবুল সুপ্রিয়, অঙ্কুশ, জীতু কমল, ঐন্দ্রিলা, অপরাজিতা আঢ্যর মতো তারকাদের আলোতে এই স্পেশাল স্ক্রিনিং যেন টলিউডের একতাকে আরও উজ্জ্বল করে তুলল৷
View this post on Instagram
[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]
সর্বশেষ খবর
-
তৃতীয়বার বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে মেসি, ফাইনালে উঠেও এই নজির হাতছাড়া হয়েছে কিংবদন্তিদের
-
ঠান্ডা মাথায় স্বামীকে খুন! ৮ বছরের সন্তানকে কুপিয়েও ভ্রুক্ষেপ নেই, পাশে শুয়ে কী করলেন স্ত্রী?
-
‘মহাপ্রভু জগন্নাথ’ ছবি মুক্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা
-
রাস্তা ঝাট দিয়ে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
চিরচেনা আলু-পিঁয়াজ-বেগুন ছেড়ে পকোড়া বানান শসা দিয়ে! জমে যাবে বৃষ্টিভেজা রথযাত্রার ছুটি!