Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Sohini Sarkar

লিভ ইনের পর এবার বিয়ে করছেন Sohini-Ranojoy? টলিপাড়ায় জোর গুঞ্জন

এই গুঞ্জন নিয়ে কী বলছেন সোহিনী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২১, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২১, ১৪:৪৫

options
link
লিভ ইনের পর এবার বিয়ে করছেন Sohini-Ranojoy? টলিপাড়ায় জোর গুঞ্জন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই প্রেমের ব্যাপারে দারুণ বিন্দাস টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। কখনওই প্রেমিক রণজয়কে (Ranojoy) নিয়ে লুকোছাপা করেননি। বরং সোহিনী ও রণজয় দু’জনে বিশ্বাস করেন প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া ফান্ডায়। আর তাই তো খুল্লমখুল্লা প্রেমের প্রকাশ এই দু’জনের। বহু দিন ধরেই একছাদের তলায় রয়েছেন। একসঙ্গে ঘুরছেন পাহাড়ে, সমুদ্রে, মরুভূমিতে। মুহূর্তকে ধরেও রাখছেন হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়াতে ছবিও আপলোড করছেন।

তবে টলিপাড়ায় নতুন গুঞ্জন হল, লিভ ইনের পর এবার নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন সোহিনী ও রণজয়। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে ডক্টরেট হলেন Ushasie, সার্টিফিকেট হাতে ছবি পোস্ট ‘জুন আন্টি’র]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

গুঞ্জনের শুরু এক সাক্ষাৎকারের পর থেকেই। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী জানান, ‘আমি আর রণজয় দারুণ বন্ধু। দু’জনে খুবই কমফোর্টবেল। তাই বিয়ের ভাবনা তো শুরু করাই যায়। রণজয় চায়, এ বছরে বিয়ে করতে। কিন্তু আমার আত্মীয়-বন্ধুবান্ধবের সংখ্যা প্রচুর। এই করোনা পরিস্থিতিতে বিয়ে করা তো সম্ভব নয়। তাই ঠিক বুঝতে পারছি না কী করব।’  সোহিনীর এই মন্তব্য থেকেই টলিপাড়ায় ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের কথা। তবে এই নিয়ে বিস্তারিত জানাতে একেবারেই রাজি নন সোহিনী ও রণজয়। আপাতত, তাঁরা শুধু প্রেমেই থাকবেন সেটাই নিশ্চিত করেছেন সোহিনী ও রণজয়। 

 

প্রায় দু’মাস ধরে পাহাড়ে ছিলেন সোহিনী ও রণজয়। সদ্য ফিরেছেন কলকাতায়। পাহাড় থেকে আনা স্মৃতিকে সঙ্গে নিয়ে বিয়ের ভাবনায় এখন মত্ত এই জুটি!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

[আরও পড়ুন: Kareena’র দ্বিতীয় ছেলের নাম Jahangir! এবার কী তাহলে ঔরঙ্গজেবের পালা? প্রশ্ন নেটদুনিয়ার]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.