দোলের সময় সাধারণত বড় কোনও ছবি মুক্তি পায়। এবার তা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র হপ্তাদুয়েকের মধ্যেই একসঙ্গে ‘টক্সিক’ ও ‘ধুরন্ধর ২’ পাচ্ছে বলেই তার আগে ছবি রিলিজে ‘সাহস’ পাননি অন্য নির্মাতারা। দুই ছবিকে ঘিরে ক্রমেই চড়ছে প্রত্যাশার পারদ। কে কাকে টেক্কা দেবে, তা নিয়েও জল্পনা বেড়েছে। কিন্তু এবার সব জল্পনায় যেন জল ঢেলে দিলেন যশের ছবির নির্মাতারা। খোদ তারকা অভিনেতাই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তি (Toxic Release Postponed) পাবে ৪ জুন। অর্থাৎ প্রায় আড়াই মাস পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি। সুতরাং রণবীর কাপুরদের ছবিটি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বাজারে ব্যবসা করার সুযোগ পাবে।
যশ লিখেছেন, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস এমন একটি ছবি যা তৈরিই করা হয়েছে বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখে। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি ঘরে এবং বিদেশ, দুই জায়গারই দর্শকদের সঙ্গে সংযোগ রক্ষা করতেই বানানো হয়েছে। ১৯ মার্চেই ছবিটি আপনাদের কাছে নিয়ে আসতে আমরা উত্তেজিত ছিলাম। যদিও বর্তমান অনিশ্চয়তা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে যা আমাদের দূরবর্তী দর্শকদের কাছে পৌঁছনোর লক্ষ্যে প্রভাব ফেলেছে। আর সেই কারণেই আমাদের অংশীদার ও আমাদের দর্শকদের কাথা মাথায় রেখে আমরা কঠিন কিন্তু চিন্তাপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। ছবির মুক্তির তারিখটি পুনর্বিবেচনা করা হয়েছে।’
আরও পড়ুন:
সব জল্পনায় যেন জল ঢেলে দিলেন যশের ছবির নির্মাতারা। খোদ তারকা অভিনেতাই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তি পাবে ৪ জুন। অর্থাৎ প্রায় আড়াই মাস পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি।
Toxic : A Fairy Tale for Grown-Ups – in Cinemas Worldwide on 4 June 2026 pic.twitter.com/TlLgyzrKsF
— Yash (@TheNameIsYash) March 4, 2026
১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ‘ধুরন্ধর ২’। যশের প্যান ইন্ডিয়া ছবি ‘টক্সিক’-ও মুক্তি পাওয়ার কথা ছিল একই দিনে। স্বাভাবিক ভাবেই চড়ছিল উত্তেজনার পারদ। রণবীরদের অ্যাকশন স্পাই থ্রিলারন নাকি যশের ‘বড়দের রূপকথা’ কোনটা বেশি দর্শক টানবে তা নিয়ে হরেক জল্পনা। শোনা যাচ্ছিল অ্যাডভান্স টিকিট বিক্রিতে নাকি অনেকটা এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর’। কিন্তু অবশেষে থমকে গেল সেই লড়াই। ‘টক্সিক’ মুক্তি পেতে পেতে হয়তো ওটিটিতেও মুক্তি পেয়ে যেতে পারে ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্ব।
১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ‘ধুরন্ধর ২’। যশের প্যান ইন্ডিয়া ছবি ‘টক্সিক’-ও মুক্তি পাওয়ার কথা ছিল একই দিনে। স্বাভাবিক ভাবেই চড়ছিল উত্তেজনার পারদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?