Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীদেবীর ‘সদমা’র স্মৃতি ফেরাল বরুণ-বণিতার ‘অক্টোবর’

দেখেছেন ছবির এই অফিসিয়াল ট্রেলার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:০২

options
link
শ্রীদেবীর ‘সদমা’র স্মৃতি ফেরাল বরুণ-বণিতার ‘অক্টোবর’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হালকা কুয়াশায় শিউলি ফুলের গন্ধের মতো প্রেম। এমন মাধুরী মনের ভিতরে ছড়িয়ে যায়, যা সারাজীবন মনের ভিতরে স্মৃতি হয়ে থেকে যায়। যে প্রেম পরিণতি পায় না, তাই আখেরে মনের গভীরতম স্থানটি পায়। আটের দশকে এমন এক অন্যরকম ভালবাসার সাক্ষী হয়েছিলেন সিনেপ্রেমীরা। আজও প্রেমের অন্যতম সংজ্ঞা শ্রীদেবী-কমল হাসানের ‘সদমা’। সেই স্মৃতিই যেন বড়পর্দায় ফিরিয়ে আনলেন পরিচালক সুজিত সরকারের ‘অক্টোবর’। সোমবারই প্রকাশ্যে এসেছে ছবির অফিসিয়াল ট্রেলার।

Advertisement

[এবার কি বলিউড হার্টথ্রব রণবীর সিংয়ের নায়িকা ‘ভাইরাল’ প্রিয়া?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ছবিতে বরুণকে দেখা যাচ্ছে ড্যান নামের এক হোটেল ম্যানেজমেন্টের ট্রেনি হিসেবে। নিজের কাজে বীতশ্রদ্ধ তরুণ এটাই বুঝে উঠতে পারে না একজন এমনও এ পৃথিবীতে রয়েছে যে তাঁকে ভালবাসে। যখন বুঝতে পারে তখন বোধহয় অনেকটা দেরি হয়ে যায়। অন্যরকম ভালবাসার এ কাহিনিকে পর্দায় যত্ন নিয়েই তুলে ধরেছেন পরিচালক সুজিত। নায়িকা হিসেবে দেখা যাবে নবাগতা বণিতা সান্ধুকে। অক্টোবর প্রথম ছবি হলেও বিজ্ঞাপনের সুবাদে বণিতা বেশ পরিচিত মুখ। এছাড়াও ছবিতে রয়েছে করমবীর কনওয়ার, ইতিভা পান্ডে, সাহিল ভেদোলিয়ার মতো চেনা-অচেনা মুখ।

শোনা গিয়েছে, ছবির জন্য বেশ খাটতে হয়েছে বরুণ ধাওয়ানকে। শুটিংয়ের সময় রাতে এক ঘণ্টার বেশি ঘুমাতে পারেননি বরুণ। আসলে ড্যানের চরিত্রটি জীবনে বীতশ্রদ্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষের। শারীরিক দিক থেকেও তাকে এমন বিধ্বস্ত লাগবে, যেন বহু রাত ঘুমায়নি। এমন চরিত্র ফুটিয়ে তোলার জন্য মেক-আপের সাহায্য নিতে চাননি পরিচালক। তিনি চেয়েছিলেন, বরুণকে বাস্তবিকভাবেই তেমন দেখতে লাগুক। সে কারণেই রাতে এক কিংবা দুই ঘণ্টাই ঘুমোতেন নায়ক। নায়কের এই পরিশ্রমের ফল মিলেছে হাতেনাতে। ট্রেলারের সারল্য মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। তবে ছবির আসল তুল্যমূল্য বিচার হবে এপ্রিলের ১৩ তারিখ। সেদিনই দর্শকের দরবারে মুক্তি পাচ্ছে ‘অক্টোবর’।

[করণের ‘শিদ্দত’ ছবিতে শ্রীদেবীর পরিবর্তে অভিনয় করবেন এই অভিনেত্রী!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.