সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো ছবি নাকি খারাপ? রণবীরের ‘অ্যানিম্যাল’ কি সমাজকে ভুল বার্তা দিচ্ছে? ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর থেকেই নানা মুণির নানা মত। কিন্তু এত বিতর্কের মাঝে ছবির নায়িকা রশ্মিকা মান্দানাকে বাইপাস করে হঠাৎই ন্যাশনাল ক্রাশ হয়ে উঠলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যে জনপ্রিয়তা ‘লায়লা মজনু’, ‘কালা’, ‘বুলবুল’ থেকে পাননি তৃপ্তি, সেই জনপ্রিয়তাই যেন ‘অ্যানিম্যাল’-এর ছোট্ট চরিত্র তাঁকে এনে দিল। রাতারাতিই তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেড়ে তিনগুণ।
কিন্তু প্রশংসার সঙ্গে তৃপ্তির দিকে ধেয়ে এল কটাক্ষও। নেটিজেনদের অশ্লীল প্রশ্নের মুখে পড়লেন তৃপ্তি। নেটিজেনদের একাংশ ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর ও তৃপ্তির যৌনদৃশ্য দেখে কটাক্ষ করতে শুরু করলেন। অনেকের প্রশ্ন, শুটিং করতে গিয়ে সত্যিই কী রণবীরের সামনে নগ্ন হয়েছিলেন তিনি?
View this post on Instagram
[আরও পড়ুন: দাদুর সামনেই সুহানার হাতে হাত অগস্ত্যার, নাতবউ হিসেবে শাহরুখকন্যাকে গ্রিন সিগনাল বিগ বির?]
সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটার জবাব দিলেন অভিনেত্রী। তৃপ্তি বললেন, ”অভিনেতার কাজই হল চ্যালেঞ্জ নেওয়া। আর আমি সেই চ্যালেঞ্জ নিয়ে ছিলাম। বুলবুল ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। রণবীরের সঙ্গে নগ্নদৃশ্য শুটিং করার সময়, ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। বার বারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কিনা। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের। তাই আমার কোনও অসুবিধাই হয়নি। তাই এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো।”
View this post on Instagram
[আরও পড়ুন: টাটা থেকে আম্বানি, শচীন থেকে অমিতাভ! রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাঁট]
সর্বশেষ খবর
-
জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি
-
প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার