Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Tunisha Sharma

তুনিশা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিজান খানের জামিন, ছাড়া পাওয়ার পরও থাকছে বিধিনিষেধ

গত বছরের ২৪ ডিসেম্বর হিন্দি সিরিয়ালের সেটে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৩, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৩, ১৭:৩০

options
link
তুনিশা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিজান খানের জামিন, ছাড়া পাওয়ার পরও থাকছে বিধিনিষেধ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তুনিশ শর্মার (Tunisha Sharma) মৃত্যুর দু’মাস পর জামিন পেলেন তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খান (Sheezan Khan)। তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সিজানকে। শনিবার মহারাষ্ট্রের এক আদালত শর্তসাপেক্ষে অভিনেতার জামিন মঞ্জুর করে।

Tunisha Sharma and Sheezan Mohammed Khan

Advertisement

গত বছরের ২৪ ডিসেম্বর ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সিরিয়ালেরই নায়ক সিজান মহম্মদ খান। তুনিশার মৃত্যুর পরই সিজানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিনেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী মা। তারপর থেকে জেলেই ছিলেন সিজান। গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয়।

[আরও পড়ুন: ‘সিট চাই’, প্লেনের মেঝেতে বসে দাবি সৌরভের, পরিস্থিতি সামলাতে এলেন যিশু, তারপর…]

১৬ ফেব্রুয়ারি ৫০০ পাতার ওই চার্জশিট জমা দেওয়া হয়। শনিবার যখন তুনিশা মৃত্যু মামলার শুনানি শুরু হয় সিজানের আইনজীবী শরদ রাই বলেন, অভিনেত্রীর মৃত্যুর পর এতদিন কেটে গিয়েছে সিজানের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তুনিশার মৃত্যুর সময় সিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আর এই মামলার চার্জশিটও পুলিশ দাখিল করে দিয়েছে। ফলে শিজানকে আর জেলে রাখার কোনও যুক্তি থাকতে পারে না।

Tunisha Shezaan

দুই পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি আর ডি দেশপাণ্ডে শিজান খানের জামিন মঞ্জুর করেন। ১ লক্ষ টাকার বিনিময়ে অভিনেতার জামিন মঞ্জুর করা হয়। পাশাপাশি তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে বলা হয়। অনুমতি ছাড়া সিজান দেশের বাইরে যেতে পারবেন না। এমনটাই জানিয়েছেন বিচারপতি।

[আরও পড়ুন: সম্পর্কের গল্প ‘গুলমোহর’, প্রাপ্তি শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ীর অভিনয়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.