Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Burak Deniz

শাহরুখ-সলমন নয়, তুরস্কের অভিনেতা বুরাক ডেনিজ ‘প্রেমে পড়েছেন’ এই বলিউড তারকার

মুম্বইয়ের এক অনুষ্ঠানের নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৩, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৩, ২০:৩৫

options
link
শাহরুখ-সলমন নয়, তুরস্কের অভিনেতা বুরাক ডেনিজ ‘প্রেমে পড়েছেন’ এই বলিউড তারকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বুরাক ডেনিজ (Burak Deniz)। যাঁর এক হাসিতেই কুপোকাত তুরস্কের সুন্দরীরা। অভিনয়ও বেশ ক্ষুরধার। এমন সুদর্শন অভিনেতার বলিউডের কোন তারকাকে পছন্দ? মুম্বইয়ে ফিকি-র অনুষ্ঠানে করা হয়েছিল এই প্রশ্ন। শাহরুখ, সলমনের বদলে অন্য এক তারকার নাম নেন তুরস্কের হার্টথ্রব।

কে সেই তারকা যাঁর প্রেমে পড়েছেন বুরাক? আমির খান (Aamir Khan)। হ্যাঁ, বলিউডের মিস্টার পারফেকশনিস্টের প্রতি নিজের ভাললাগা ব্যক্ত করেছেন তুরস্কের অভিনেতা। অভিনেতা জানান তিনি ‘পিকে’ ও ‘৩ ইডিয়টস’ দেখেছেন। এরপরই বলেন, “আমির খানকে কার ভাল না লাগে বলুন তো? তিনি অভিনয়ের পাশাপাশি অন্যান্য কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রাখেন। উনি দারুণ মানুষ এবং সারা বিশ্বের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Aamir-Burak

[আরও পড়ুন: ছোট-বড় সকলের ছবি ‘মাস্টার অংশুমান’, সত্যজিৎ রায়ের আদর্শেই মন কাড়লেন সাগ্নিক]

ইস্তানবুলে জন্ম বুরাক ডেনিজের। হাই স্কুলে পড়ার সময় এক কাস্টিং ডিরেক্টরের চোখে পড়েন তিনি। তারপর থেকে ছোটপর্দায় অভিনয় শুরু করেন। ‘দ্য ইগনোব়্যান্ট অ্যাঞ্জেলস’, ‘শাহমারান’, ‘আরাদা’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘আসক লাফতান আনলামাজ’ সিরিয়ালের হিন্দি ভার্সান ‘প্যায়ার লফজোঁ মে কাহা’র মাধ্যমে ভারতীয় দর্শকদের মন কাড়েন বুরাক।

বলিউডে অভিনয় করবেন? এই প্রশ্নও করা হয়েছিল তুরস্কের হার্টথ্রবকে। প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনি বলেন, “তাহলে তো আমাকে আগে হিন্দি ভাল করে শিখতে হবে, আবার তারপর নাচ আর গানও শিখতে হবে। “

[আরও পড়ুন: জমজমাট রিসেপশনে নজর কাড়লেন সুদীপ্তা ও সৌম্য, কেমন সেজেছিলেন জুটি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.