Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Nadia TMC Leader

বাড়ি নয়, স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪ কোটির সোনা

তেহট্টে টিনা ভৌমিক সাহা নদিয়া জেলা পরিষদের সদস্য। সব্যসাচীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে রাতভর তল্লাশি চালায় পুলিশ।

রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৪:৪৪

link
রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৪:৪৪

options
link
বাড়ি নয়, স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪ কোটির সোনা zoom
Advertisement

তৃণমূল নেতাদের দুর্নীতির শৃঙ্খল যেন বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে! একা নয়, বেআইনি কাজকর্মে একে অপরকে রীতিমতো সঙ্গী করেছেন তাঁরা। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা একসময়ের দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সূত্র ধরে এবার তাঁর ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি গিয়ে চক্ষুচড়কগাছ পুলিশের! সোমবার রাতভর তল্লাশি চালিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার তেহট্টের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩ কেজি সোনার গয়না, যার বাজারমূল্য ৪ কোটিরও বেশি বলে অনুমান তদন্তকারীদের। সমস্ত বাজেয়াপ্ত করে তদন্ত শুরুর পথে বিধাননগরের পুলিশ।

সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যান তদন্তকারীরা। এই নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। টিনার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি।

নদিয়ার তৃণমূল নেত্রী টিনার বাড়ি থেকে উদ্ধার বিপুল সোনার গয়না

চলতি মাসের গোড়ার দিকে তোলাবাজি, বেআইনি সম্পত্তি-সহ একাধিক অভিযোগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ছাব্বিশের ভোটে তিনি বারাসতের প্রার্থী হয়েছিলেন, তবে পরাজিত হয়েছেন। এরপরই তাঁর গ্রেপ্তারি ও জেলযাত্রা। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে তাল তাল সোনা কিনেছেন। তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে সেসব সোনা কেনার রসিদ হাতে এসেছিল তদন্তকারীদের। উদ্ধার হয় প্রায় সাড়ে ৩ কেজি সোনাও। পরে সেই সূত্র ধরেই দেখা যায়, শুধু নিজেই নন, প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদেরও সোনা কিনতে সাহায্য করেছেন সব্যসাচী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। ছবি: ফেসবুক

তাঁকে জেরা করে পাওয়া একাধিক তথ্য হাতে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যান তদন্তকারীরা। এই নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। টিনার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.