Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Twinkle Khanna

‘দূরবীণ দিয়েও কিছু দেখতে পেলাম না!’ রণবীরের নগ্ন ছবি দেখে হতাশ টুইঙ্কল খান্না

আর কী বললেন টুইঙ্কল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২২, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২২, ১৪:৪৫

options
link
‘দূরবীণ দিয়েও কিছু দেখতে পেলাম না!’ রণবীরের নগ্ন ছবি দেখে হতাশ টুইঙ্কল খান্না zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন ফটোশুট করে বিপাকেই পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। এমনকী, রণবীরের নামে নানা জায়গায় অভিযোগও দায়ের করেছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। তবে নিন্দুকরা যাই বলুক না কেন, বলিউডের অন্যান্য তারকারা কিন্তু রণবীরের পাশেই রয়েছেন এবং প্রশংসা করেছেন তাঁকে। এই যেমন, টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। রণবীরের এই ফটোশুটের মধ্যে একেবারেই খুঁজে পেলেন না কোনও বিতর্ক। বরং, ফটোশুট দেখে টুইঙ্কল বেশ হতাশ।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অভিনয় থেকে অনেক আগেই নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছেন টুইঙ্কল। এখন তাঁর কাছে লেখাই ধ্যান-জ্ঞান। একটি সংবাদপত্রের লেখার কারণে, রণবীর নগ্ন ফটোশুট খুবই মন দিয়ে দেখেছেন। টুইঙ্কল লিখলেন, ‘অনেক জুম করে রণবীরকে দেখার চেষ্টা করেছি। কিছুই দেখতে পেলাম না। এটাকে মোটেই নগ্ন ছবি বলা যাবে না। আমি তো দূরবীণ লাগিয়েও দেখতে পেলাম না রণবীরের শরীরের গোপন কিছু! কেন যে নিন্দা হচ্ছে। আমি তো হতাশ!’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ranveer2

[আরও পড়ুন: দুই বন্ধুর সঙ্গে পর্বতারোহন অমিতাভের! বন্ধুত্ব দিবসে অনুরাগীদের স্পেশ্যাল উপহার বিগ বি’র]

টুইঙ্কল মজা করে বলেন, ‘আমি যখন রণবীরের ছবি দেখছিলাম, তখন টুক করে আমার ছেলে আরভ চলে আসে। খুব লজ্জা পেয়ে যায়। এটাই একটা মজার কাণ্ড।’

প্রসঙ্গত, ‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে রাতারাতি শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। কিছুদিন আগেই অভিনেতার বিরুদ্ধে মুম্বইয়ের এক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করা হল।

ranveer1

মামলাটি করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। ম্যাগাজিনের জন্য করা রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যাতে বাংলায় বিশেষভাবে না ছড়ায়, সেই জন্য কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন নাজিয়া। তাঁর আবেদনে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর উল্লেখও রয়েছে। রণবীরের ফটোশুট নিয়ে তোলপাড় হওয়ার পর টুইটারে মিমি প্রশ্ন তুলেছিলেন, রণবীর সিংয়ের বদলে যদি একজন মহিলা নগ্ন ফটোশুট করতেন তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন?

মিমির এই টুইটের কথাই নিজের আবেদনে উল্লেখ করেছেন নাজিয়া। তাঁর আইনজীবী জানান, রণবীরের ছবিগুলি যাতে এ রাজে সেভাবে ছড়িয়ে পড়তে না পারে বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে। সেই ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে এই মামলার শুনানি হওয়ার কথা।

Ranveer Singh Goes undressed For Magazine Cover

এদিকে ‘পেপার’ ম্যাগাজিনের নগ্ন ফটোশুট নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই ফের ক্যামেরার সামনে নগ্ন হওয়ার প্রস্তাব পেয়েছেন রণবীর। পেটা অর্থাৎ People for the Ethical Treatment of Animal-এর তরফ থেকে এসেছে এই প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে লেখা হয়, “পেপার ম্যাগাজিনে আপনার নগ্ন ফটোশুট দেখে দারুণ লেগেছে। তাই আমরা চাই, পেটার হয়ে এরকমই একটা ফটোশুট করুন। যেখানে মানুষকে উদ্ভুত করুন নিরামিষ খাবার খাওয়ার জন্য।” চিঠির সঙ্গে হলিউড অভিনেত্রী পামেলা আন্ডারসনের ছবি উদাহরণ হিসেবেও পাঠিয়েছে পেটা। কারণ, পেটার হয়ে পামেলা একটি নগ্ন ফটোশুট করেছিলেন।

[আরও পড়ুন: বমি-জ্বরে পুড়ে যাচ্ছে গা, হাসপাতালে ভরতি উরফি জাভেদ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.