সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুন দাম টমেটোর (Tomato Price)। বাজারের থলেতে তুলতে গেলেও যেন হাতে ছ্যাঁকা লাগছে। এমন দামি টমেটো নিয়ে নয়া ভিডিও তৈরি করলেন উরফি জাভেদ (Uorfi Javed)। এক হাত দিয়ে স্তন ঢেকে টমেটোয় বসিয়ে দিলেন কামড়।

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। তারকারাও উরফিকে নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। রণবীর কাপুরের উরফির অদ্ভূত পোশাক একেবারেই পছন্দ নয়। এদিকে করিনা কাপুর আবার উরফিকে সাহসী ফ্যাশন আইকন মনে করেন।
[আরও পড়ুন: স্পেনের পর এবার পর্তুগাল, অনন্যার সঙ্গে দেশে-বিদেশে জমিয়ে প্রেম আদিত্য রায় কাপুরের, প্রমাণ রইল ছবিতে]
অবশ্য এবার শুধু ফ্যাশনের খাতিরে নয়, উরফি যেন প্রতিবাদী হয়েই এমন ভিডিও পোস্ট করেছেন। প্রায় গোটা দেশে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। কোথাও কোথাও কেজি প্রতি দেড়শো থেকে আড়াইশো টাকা অবধি দাম পৌঁছে গিয়েছে। অনেকে আবার সোনার দামের সঙ্গে টমেটোর দামের তুলনা করছেন। এমন পরিস্থিতিতেই এক হাত দিয়ে স্তন ঢেকে টমেটো খাওয়ার ভিডিও পোস্ট করলেন উরফি।
View this post on Instagram
অবশ্য, আমজনতাকে স্বস্তি দিতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, কৃষকদের থেকে সরাসরি টমেটো সংগ্রহ করে দেশের যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে, সেখানে তা বিক্রি ব্যবস্থা করতে। বাজারে জোগান বাড়লেই কমবে টমেটোর দাম, মত মোদি সরকারের। আর সেই প্রক্রিয়াই শুরু হয়েছে গত রবিবার থেকে।
[আরও পড়ুন: OMG! ‘বিগ বস OTT ২’ শোয়ের সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন সলমন খান?]
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের