সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চমক দিলেন সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। তবে এবার পোশাকে নয়। বরং ইনস্টাগ্রামে শেয়ার করলেন নতুন সম্পর্কের খবর। সঙ্গে ইঙ্গিত দিলেন বিয়ের!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে ইংরেজিতে লেখা, সে আমাকে হ্যাঁ বলেছে! উরফির এই পোস্ট দেখা মাত্রই হইচই। লোকে বলছে, উরফি এই পোস্টের মধ্য়ে দিয়ে নতুন প্রেমিকের কথা বলেছেন। তবে এর থেকে বেশি কিছু আর স্পষ্ট করতে চাননি উরফি।
আজব ফ্যাশনের জন্য প্রায় রোজই খবরে আসেন উরফি (Urfi Javed)। বিতর্কেও জড়ান। তবে এবার অনুরাগীদের প্রেমের খবর দিয়ে নতুন রহস্যের জন্ম দিলেন তিনি।

[আরও পড়ুন: রণবীরের হাত ধরতে নারাজ দীপিকা! সম্পর্কে চিড়? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন ]
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
[আরও পড়ুন: ‘পাপ্পুকে ওরা ভয় পেয়েছে!’ রাহুলের সাজা ঘোষণায় মোদি সরকারকে খোঁচা স্বরার ]
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র