সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোন নাকি মা! হ্য়াঁ, সোশ্য়াল মিডিয়ায় সেনসেশন উরফি জাভেদের মাকে দেখলে এই প্রশ্ন উঠবেই। কেননা, রূপের দিক থেকে উরফিকে একেবারে দশ গোল দিতে পারেন উরফির মা। আর সেটা উরফি নিজেও জানেন।
ব্যাপারটা হল, সম্প্রতি পুরো পরিবারকে নিয়ে রেস্তরাঁয় হাজির হয়েছিলেন উরফি জাভেদ। উরফির সঙ্গে ছিলেন, তাঁর মা, দিদা ও তিন বোন। কিন্তু ক্য়ামেরার চোখ গিয়ে আটকাল উরফির মায়ের দিকেই। পাপারাৎজিরা বলে উঠলেন, ইনি মা? বোন লাগছে তো। পাপারাৎজিদের কথা শুনে লজ্জায় লাল উরফির মা। তবে উরফি কিন্তু খুব খুশি। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁর মা-দিদার। আজব ফ্য়াশন করে বিতর্কে থাকলেও, উরফি যে নিজের পরিবারকে যথেষ্ট সময় দেন ও ভালবাসেন তার কিন্তু প্রমাণ পাওয়া যায়।
[আরও পড়ুন: মেয়ে রাহাকে স্তন্যপান করাচ্ছেন আলিয়া? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি ঘিরে শোরগোল ]
View this post on Instagram
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
[আরও পড়ুন: ‘শাহরুখকে জ্যান্ত পোড়াব’, ‘বেশরম গান’ বিতর্কে হুমকি অযোধ্যার সাধুর]
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের