উরফি জাভেদ (Urfi Javed) আর বিতর্ক একে অপরের সমার্থক। ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবার তৈরি হয় বিতর্ক। সোশাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁর নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট, যা নিয়ে চর্চা চলে নিরন্তর। যদিও উরফির সেসবে মাথাব্যথা থাকে না! এবার ভিন্ন অবতারে নিজেকে মেলে ধরলেন তিনি। আসমুদ্রহিমাচল যখন ‘ধুরন্ধর ২’ জ্বরে বুঁদ সেই সময় উরফি যেন নিজেই হয়ে উঠলেন ‘লেডি’ ধুরন্ধর’!
ইনস্টা অ্যাকাউন্টে কয়েক সেকেণ্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এক্সপেরিমেন্টাল ফ্যাশনের জন্য পরিচিত উরফির এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। রণবীরের আদলে আগুনের ঝলকানির মাঝে উঠে আসছেন উরফি আর স্ক্রিনে ভেসে ওঠে, ‘পরিচয় করুন উরফির সঙ্গে’। ‘ধুরন্ধর ২’ যখন বিজয়রথ ছোটাচ্ছে তখন এই ভিডিও আলোচনায় যোগ করল নতুন ট্যুইস্ট।
আরও পড়ুন:
রণবীরের আদলে আগুনের ঝলকানির মাঝে উঠে আসছেন উরফি আর স্ক্রিনে ভেসে উঠেল, ‘পরিচয় করুন উরফির সঙ্গে’।
পোস্টের ক্যাপশনে মজা করে উরফি লিখেছেন, ‘ধুরন্ধরের জন্য পর্যাপ্ত অর্থ নেই। এটা কিন্তু এইআই দ্বারা নির্মিত ভিডিও নয়। সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই দেব। বিষয়টা একদম সোজা।’ উরফি জাভেদের এই মজার ভিডিও দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
এক ব্যক্তির মন্তব্য, ‘পুরো ঘরটা জ্বালিয়ে দাও উরফি।’ অপর এক নেটাগরিকের পরামর্শ ‘ফ্যাশন ছেড়ে সোজা বলিউডে যাও। তোমার জন্য সুযোগ অপেক্ষা করছে।’ নেটপাড়ার এক সদস্য হেঁয়ালি করে বলেছেন, ‘ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে পুরো ঘরে আগুন লাগিয়ে দেবে নাকি?’ অপ্রত্যাশিত কিছু করে সকলকে চমকে দিতে উরফি সদা প্রস্তুত এই ভিডিও তারই প্রমাণ।
View this post on Instagram
উরফি জাভেদ সম্প্রতি একটি রমজান অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন। কসমেটিক সার্জারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কখনও অস্ত্রোপচার করাইনি। শুধু ফিলার আর বোটক্স করিয়েছি।”
আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্বাভাবিকভাবেই নিজের চেহারায় পরিবর্তন আনতে চায়। ১৮ বছর বয়স থেকেই লিপ ফিলার করিয়েছিলেন সে কথা সাম্প্রতিক অতীতে নিজেই স্বীকার করেছিলেন। গত বছর নিজের কিছু ভিডিও আর ছবি শেয়ার করেন যেখানে ফিলার দেওয়ার আগে ও পরে তাঁর চেহারার পরিবর্তন ছিল একদম স্পষ্ট। ফিলারগুলো ঠিকভাবে বসানো ছিল না। তাই স্বাভাবিক সৌন্দর্য ফিরে পেতে সেগুলো তুলে ফেলেছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুইডেনের স্কুলে ‘নিষিদ্ধ’ হচ্ছে স্মার্টফোন, আমাদেরও বোধোদয় হবে?
-
পরনে গেঞ্জি-বারমুডা, জাহাঙ্গিরকে ফলতা ঘোরাল পুলিশ, লজ্জার লেশমাত্র নেই! মাথা উঁচু করেই হাঁটলেন ‘পুষ্পা’
-
সহজেই ঝগড়ায় জড়িয়ে পড়েন? অদৃশ্য লাল পেনেই থামবে কথা কাটাকাটি, জানাচ্ছেন মনোবিদ
-
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের
-
মাঝমাঠে শক্তি বাড়ানোই লক্ষ্য, পাঞ্জাব এফসির জেলকোভিচকে দলে নিল মোহনবাগান