সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে হাল বেহাল। বেলা হতে না হতেই রোদের চোখ রাঙানি শুরু। বাইরে বেরোলেই সারা শরীরে তীব্র জ্বালা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে উরফি জাভেদ (Urfi Javed) দিলেন ‘কুল কুল’ দাওয়াই। কীভাবে? সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে।

খবরে থাকতে নানা কাণ্ড ঘটিয়ে থাকে উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার যৌন আবেদন ভরা উদ্দাম নাচের ভিডিও আপলোড করেন। এবার স্তনযুগলে পাখা লাগিয়েছেন সোশাল মিডিয়া তারকা। তা আবার বনবন করে ঘুরতে থাকে।
[আরও পড়ুন: গরমের ছুটিতে চলে যান চাপড়ামারি, গাছের শীতল ছায়ায় জুড়িয়ে যাবে প্রাণ]
সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি। প্রায় দিনই এমন কিছু একটা করে বসেন যাতে শোরগোল পড়ে যায়। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রূপ, নিন্দা, সবই হয়। যাঁরা তাঁর পোশাক দেখে ভিরমি খান, তাঁদের জন্যই নাকি এমন পোশাক উরফির। নিজের শেয়ার করে ভিডিওতে উরফি জানান, তাঁর এই পোশাক তৈরি করেছেন শ্বেতা গুরমীত কউর।
View this post on Instagram
উরফির শেয়ার করা ভিডিওতে শ্বেতাও রয়েছেন। তিনিই তারকার পোশাকে ফিট করা সুইচটি অন করে দেন। আর তাতেই পাখা ঘুরতে থাকে। উরফির এই নয়া পোশাকে তাজ্জব নেটদুনিয়া। অনেকেই হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন। অনেকে আবার উরফি ও তাঁর ডিজাইনারের এই অভিনব পোশাক ডিজাইনের আইডিয়ার প্রশংসা করেছেন।
লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। এবার সিনেমার পর্দায় উরফিকে দেখা যাবে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
[আরও পড়ুন: বাংলা টেলিভিশনের এই ‘HOT’ পুরুষদের চেনেন?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক