সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরায় নয়া কাণ্ড ঘটিয়ে ফেললেন উরফি জাভেদ (Urfi Javed)। স্বল্পবসনা অবস্থাতেই আজব সানগ্লাস পরে ফেললেন তিনি। যা দেখে নেটিজেনরা বলছেন রাবণের সানগ্লাস পরেছেন সোশাল মিডিয়া স্টার। হাসির খোরাক হয়ে উঠেছে উরফির এই নয়া ভিডিও।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
[আরও পড়ুন: ‘শিল্প-সংস্কৃতির মাধ্যমে সৌহার্দ্য বাড়তেই পারে’, ভারতে পাক শিল্পীদের নিয়ে মন্তব্য বম্বে হাই কোর্টের]
মঙ্গলবার ছিল বিজয়া দশমী। এদিনই সারা দেশে দশেরা (Dussehra 2023) পালিত হয়। সেই অবসরেই ভিডিওটি আপলোড করেন উরফি। ক্রপ টপের সঙ্গে থং পরেছেন সোশাল মিডিয়া স্টার। চোখে আজব সানগ্লাস। ছবি-ভিডিও শেয়ার করে ক্যাপশনে উরফি লিখেছেন, “ঠিক যেন…।”
View this post on Instagram
উরফি ক্যাপশনে সরাসরি কিছু না লিখলেও নেটিজেনরা সরাসরি তাঁকে ‘রাবণের নতুন ভার্সান’ বলেছেন। “উরফিজি রাবণের চশমা কেন চুরি করে নিলেন?” এমন প্রশ্ন করা হয়েছে। “সাবধান একে আবার রাবণ ভেবে পুড়িয়ে দেবেন না”, এমন মন্তব্যও করা হয়েছে উরফির পোস্টে।

[আরও পড়ুন: জীতুর সঙ্গে স্কুটারে ঘোরার পুরনো ভিডিও শেয়ার, বিসর্জনের বিষণ্ণতায় মনখারাপ নবনীতার]
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল