সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত লোকসভা নির্বাচনে ঘটা করে কংগ্রেসের (Congress) প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যাওয়ার পরই দলত্যাগ করেন উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)। কংগ্রেসের বিরুদ্ধে দলাদলির অভিযোগ এনে রাজনীতি থেকেই বিরতি নিয়ে নিয়েছিলেন। তবে কথা দিয়েছিলেন মানুষের সেবার জন্য আবারও রাজনীতির ময়দানে ফিরবেন তিনি। তাই-ই করতে চলেছেন ৪৬ বছরের বলিউড তারকা। সব ঠিক থাকলে মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক দল শিব সেনার (Shiv Sena) হাত ধরেই রাজনীতিতে ফিরছেন উর্মিলা।
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Bhagat Singh Koshyari) ‘কোটা’র মাধ্যমে মহারাষ্ট্রের বিধান পরিষদে প্রার্থী হিসেবে বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে বেছে নিয়েছে শিব সেনা। দলের মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেছেন, “মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) কথা বলেছেন উর্মিলার সঙ্গে। অভিনেত্রী প্রার্থী হতে রাজি হয়েছেন।” রাজ্যের বিধান পরিষদের উচ্চ কক্ষে অন্তর্ভুক্তির জন্য ভগৎ সিং কোশিয়ারির কাছে ১২ জনের নাম জমা দিতে পারে রাজ্যে ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার।
[আরও পড়ুন: সুস্থতার পথে বাধা হাজারও শারীরিক জটিলতা, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বাড়ছে চিন্তা]
এক সময় শোনা যাচ্ছিল, কংগ্রেসের পক্ষ থেকে অভিনেত্রীর নাম জমা দেওয়া হবে। কিন্তু লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণে উর্মিলা দলত্যাগের পর থেকেই দ্বিধায় ছিল কংগ্রেস। সেই সুযোগেই শিব সেনা উর্মিলার নাম পাঠানোর সিদ্ধান্ত নেয়। শোনা যাচ্ছে, শিব সেনার অন্যতম মুখপাত্র হিসেবেও দেখা যাবে অভিনেত্রীকে।
বিশেষজ্ঞ মহলের ধারণা, কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিপক্ষ হিসেবে উর্মিলাকেই সামনে রাখার পরিকল্পনা রয়েছে মহারাষ্ট্রের শাসক দল। ইতিমধ্যেই বেশ কয়েকবার কঙ্গনার সঙ্গে বাক-যুদ্ধে জড়িয়েছেন উর্মিলা। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলার পরও কঙ্গনাকে কেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উর্মিলাকে আবার ‘সফট পর্ন স্টার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। কিছুদিন আগে আবার জয়া বচ্চনের (Jaya Bachchan) সমালোচনা করেছিলেন কঙ্গনা। তারও বিরোধিতা করেছিলেন উর্মিলা। এরপরই নাকি মহারাষ্ট্রের শাসক দলের নেক নজরে পড়েন অভিনেত্রী।
[আরও পড়ুন: যৌন হেনস্তার জন্য স্বাধীনচেতা মেয়েরাই দায়ী! বিতর্কিত মন্তব্য মুকেশ খান্নার, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
স্পিন-জুজু কাটিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, কোন মন্ত্রে সফল? মুখ খুললেন রাহুল
-
কলকাতায় আগ্নিকাণ্ডে মৃত ৮ বাংলাদেশি, দেশে দ্রুত দেহ ফেরানোর প্রতিশ্রুতি তারেকের মন্ত্রীর
-
এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক
-
বড় সাফল্যের পরেই তীব্র মনকেমন, একাকিত্ব… নেপথ্যে কোন কারণ, জানাচ্ছেন মনোবিদরা
-
‘আমার যৌবন, বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে চরম তোপ কঙ্গনার!