সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাতাশা দালালের প্রেমে পড়েছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। এ খবর তাঁর অনুরাগীরা বহু আগেই পেয়ে গিয়েছেন। এরপর থেকেই ডেভিড ধাওয়ানপুত্রের বিয়ে নিয়ে কৌতূহলী হয়ে পড়েন ফ্যানরা। আর বছরের গোড়াতেই মিলল সুখবর। সব ঠিকঠাক থাকলে নাকি চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড তারকা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, সম্প্রতি নাকি আলিবাগের একটি পাঁচতারা হোটেল বুক করেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানের জন্যই যে তা বুক করা হয়েছে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। কোভিড বিধি মেনেই হবে সমস্ত আপ্যায়ন। করোনা আবহে আমন্ত্রিতদের তালিকায় প্রচুর কাটছাঁট করা হচ্ছে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজন ছাড়া খুব বেশি কাউকে আমন্ত্রণ জানানো হবে না বলেই শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, ২০০ অতিথি বিবাহ আসরে উপস্থিত থাকবেন।
[আরও পড়ুন: যশের সঙ্গে পুরনো ভিডিও নিয়ে হইচইয়ের মাঝেই নতুন ছবি পোস্ট নুসরতের, কী বার্তা দিলেন?]

ছোটবেলা থেকে বন্ধুত্ব বরুণ-নাতাশার। বছর কয়েক আগে নাতাশার সঙ্গে প্রেম পর্ব শুরু বরুণের। তবে ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন বলিউডের নয়া ‘কুলি নম্বর ওয়ান’। যদিও সম্প্রতি নিজেই নাতাশার কথা জানিয়েছিলেন প্রকাশ্যে। আর এবার শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেম পরিণয়ে বদলে যেতে চলেছে জানুয়ারিতেই।
[আরও পড়ুন: ‘স্বভাবেই অপরাধী’ সোনু সুদ! বম্বে হাই কোর্টে বৃহণ্মুম্বই পুরনিগমের হলফনামার ভাষায় বিতর্ক]
সর্বশেষ খবর
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?
-
পুরুষসঙ্গীর প্রয়োজন পড়ে না, নিজেদের ক্লোন বানিয়েই লক্ষ বছর ধরে বংশরক্ষা এই আশ্চর্য মাছের
-
দিল্লিতে জন্ম, কোভিডে পরিযায়ী, পাঁচবারের বিশ্বজয়ী দলের জার্সিতে খেলবেন ‘ভারতীয়’ নিখিল!
-
এবার কালনায় ‘ডিম থেরাপি’, ক্ষুব্ধ জনতার হামলায় লুটিয়ে পড়া তৃণমূল প্রধানকে ঘিরে ‘চোর’ স্লোগান