সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে দীপঙ্কর-দোলনের সংসারে আছড়ে পড়ল দুঃসংবাদ! বড় মেয়েকে হারালেন প্রবীণ অভিনেতা। ৭৯ বছর বয়সে কন্যাহারা হওয়ার শোকে মূষড়ে পড়েছেন বাবা দীপঙ্কর। অভিনেতার এই দুঃসময়ে পাশে রয়েছেন স্ত্রী দোলন রায়।
সূত্রের খবর, কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি ছিলেন দীপঙ্করের মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিন্তু শেষরক্ষা আর হয়ে ওঠেনি। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈশালী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২। এক বোনও রয়েছে তাঁর। দীপঙ্কর দের প্রথম পক্ষের মেয়ে বৈশালী। তাঁর স্বামীও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। শোক সামলে প্রবীন অভিনেতা জানিয়েছেন, “ম্যাসিভ হার্টঅ্যাটাক। আর শেষরক্ষা হয়নি!…”, বলতে বলতেই গলা বুজে আসে তাঁর।
[আরও পড়ুন: সাতসকালে ময়দানে ঘোড়া ছোটাচ্ছেন শ্রাবন্তী, ‘দেবী চৌধুরানী’র জন্য কড়া হোমওয়ার্ক]
শোকাতুর স্বামীকে সামাল দিচ্ছেন স্ত্রী দোলন রায়। বছর খানেক আগেই আইনি বিয়ে সেরে সংসার পেতেছেন তাঁরা। দীপঙ্কর দে প্রসঙ্গে দোলন জানিয়েছেন, “এমতাবস্থায় যে কোনও বাবার পক্ষেই খুব কঠিন সময়। ও খুবই ভেঙে পড়েছে। আমি ওঁর পাশে রয়েছি। শুটিং থেকে ছুটি না পাওয়ায় কাজে বেরতে হয়েছে।”
[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]
সর্বশেষ খবর
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!
-
‘সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ’, ‘৯৮ শতাংশ’-এর দাবি উড়িয়ে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা
-
‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’, অনন্ত সিংহর বায়োপিক নিয়ে আড্ডায় জিৎ
-
প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও সংশয় কাটল না, শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খেলবেন গিল? মুখ খুললেন কোচ
-
বিএসএফের বৈঠক নিষ্ফলা, এখনও বাংলাদেশে বন্দি ভারতীয় চাষি