Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

প্রয়াত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

টালিগঞ্জে শোকের ছায়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৭:৫৪

options
link
প্রয়াত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদীয়া উৎসবের মাঝেই দুঃসংবাদ। সপ্তমীর ভোরে প্রয়াত প্রবীণ অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর বুধবার ভোর ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতা অ্যালঝাইমার্সে ভুগছিলেন বছর দুয়েক ধরে। বন্ধ করে দিয়েছিলেন কাজকর্ম, বাড়িতেই থাকতেন। প্রখ্যাত নাট্যশিল্পী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। আজ সকাল ৯টা থেকে তাঁর মরদেহ রাখা থাকবে নন্দনে। সেখানে প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

Advertisement

[ওসামা বিন লাদেনকে বড় পর্দায় আনছেন বিশাল ভরদ্বাজ]

বাংলা রঙ্গমঞ্চের পাশাপাশি সমানভাবে ছোট ও বড় পর্দার একজন অন্যতম শক্তিশালী অভিনেতা তিনি। টেলিভিশনে তাঁর অভিনীত ‘যখের ধন’, ‘চুনী-পান্না’ দেখেই বড় হয়েছে আজকের প্রজন্ম। দীর্ঘদিন দাপটের সঙ্গে কাজ করেছেন মঞ্চেও। সেই প্রবীণ অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আর নেই। সপ্তমীর সকালে যখন উৎসবের আনন্দে মাতোয়ার গোটা বাংলা, তখন নিঃশব্দেই চলে গেলেন তিনি। প্রবীঁণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া টালিগঞ্জে।

[জানেন, ‘পদ্মাবতী’র জন্য শাহিদের পোশাক তৈরিতে কতদিন লেগেছে?]

দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর চাটার্ড অ্যাকাউন্টেসি পড়তে শুরু করেছিলেন। কিন্তু, ততদিনে অভিনয়ের নেশা চেপে বসেছে। তাই ইন্টারমিডিয়েট পাশ করার পর চাটার্ড অ্যাকাউন্টেসি পড়ায় ইতি টানেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে হাতেখড়ি মঞ্চে। ১৯৭৮ সালে অভিনয় করেন দেবাশিস মজুমদারের ‘অমিতাক্ষর’ নাটকে। নাটকটি মঞ্চস্থ হয় ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যালে। দেশের বিভিন্ন জায়গায় নাটকটি দেখানো হয়। এরপর ‘সমাবর্তন’, ‘অভিমুখ’,‘মল্লভূমি’-র মতো বহু নাটকে অভিনয় করেছেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। কয়েক দশক ধরে মঞ্চে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। নব্বই দশকের গোড়ায় সিরিয়ালের প্রথম যুগে অভিনয় করেছেন টেলিভিশনেও। টেলিভিশনের তাঁর অভিনীত ‘যখের ধন’, ‘চুনি-পান্না’-র মতো সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়। অভিনয়ের পাশাপাশি অধ্যাপনা করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন সেখানকার নাটক বিভাগে অধ্যাপক ছিলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে টালিগঞ্জে একটি যুগের অবসান হল।

[অস্কারের ‘লবি’ করতে হলিউডে অভিনেতা রাজকুমার রাও]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.