সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের খবর এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। হরলিন শেট্টির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা কাইফের দিকে ঝুঁকেছেন ভিকি। ক্যাটরিনাও তাঁর সঙ্গে উপভোগ করছেন। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন দু’জনে। এবার শোনা যাচ্ছে, পরের বছর গোড়ার দিকে নাকি রোম্যান্টিকভাবে ছুটি কাটাতে চলেছেন তাঁরা। একে অপরকে জানার জন্যই নাকি এই একান্তে সময় কাটানোর আয়োজন।
মাসখানেক আগে প্রকাশ্যে আসে অভিনেত্রী হরলিন শেট্টির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে ভিকির। শোনা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফের জন্যই নাকি বান্ধবী হরলিনকে ছেড়েছেন ভিকি। এক বন্ধুর বাড়িতে ভিকি ও ক্যাটরিনার মধ্যে আলাপ হয়। প্রথম দিন থেকেই নাকি তাঁরা একে অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন। যদিও বন্ধুরা বলছেন, ভিকি ও ক্যাট শুধুই বন্ধু। এর বেশি কিছু নয়। কিন্তু দু’জনের ঘনিষ্ঠতা কিন্তু অন্য কথা বলছে। একটি অনুষ্ঠানে গিয়ে ক্যাটকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ভিকি। ক্যাটরিনাও ‘কফি উইথ করণ’-এ এসে ভিকির তারিফ করেছিলেন। তারপর থেকেই নাকি তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই সম্পর্কই নাকি এখন ঘনিষ্ঠতার পথে।
[ আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ‘জ্যেষ্ঠপুত্র’, ছবি দেখতে হাজির প্রসেনজিৎ ]
সম্প্রতি দীপাবলির পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখা যায়। পার্টিতে কিছু ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। এমনও শোনা যাচ্ছে নতুন বছরের সূচনালগ্নটাও একসঙ্গে কাটাতে চান তাঁরা। পরিকল্পনাও নাকি হয়ে গিয়েছে। এদিকে ভিকির ঘনিষ্ঠ সূত্রে খবর, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন অভিনেতা। এমনকী তাঁর পরিবারেরও নাকি ক্যাট সুন্দরীকে অপছন্দ নয়। তাই ভিকিও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান। আর ক্যাটরিনারও তাতে কোনও আপত্তি নেই। এমনিতে নববর্ষের সময়টা ক্যাটরিনা পরিবারের সঙ্গেই কাটান। কিন্তু এ বছর ব্যাতিক্রম। শোনা যাচ্ছে, পরের বছরের শুরুতেই নাকি অনুরাগীদের সুখবর দেবেন তাঁরা। তবে কী সে ‘সুখবর’, তা এখনও কিছু জানাননি ভিকি বা ক্যাটরিনা। কিন্তু দু’জন কাছাকাছি আসার জন্য যে তাঁরা ‘রোম্যান্টিক হলিডে’র আয়োজন করে ফেলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও তাঁদের একান্তে সময় কাটানোর গন্তব্য এখনও অজানা।
[ আরও পড়ুন: মুক্তির আগেই বিতর্কে ‘দাবাং ৩’, উঠল হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগ ]
সর্বশেষ খবর
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ