সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই শহরে ভিকি কৌশল (Vicky Kaushal)। সোমবার সকালেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় বলিউড তারকাকে। মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’ ছবির শুটিং করতেই ভিকির কলকাতায় আগমন।

ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে মেঘনার নতুন ছবি ‘শ্যাম বাহাদুর’ (Sam Bahadur)। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশ্যে এসেছে এবং তা প্রশংসা পেয়েছে। তাই ছবি নিয়ে প্রত্যাশা বেশি। জানা গিয়েছে, বাইপাসের এক পাঁচতারা হোটেলে থাকছেন ভিকি। শুটিং তিনি করবেন বারাকপুরের ক্যান্টনমেন্টে। সেখানে এক সেনা অফিসারের পুরনো বাড়িকে সেট বানিয়ে শ্যাম মানেকশর বাড়ি হিসেবে দেখানো হবে।

[আরও পড়ুন: দোকান বন্ধ করে দিল প্রশাসন! বিহারের ‘গ্র্যাজুয়েট চা-ওয়ালি’র পাশে সোনু সুদ]
কলকাতার ফোর্ট উইলিয়ামেও ভিকির শুটিং হওয়ার কথা। শোনা গিয়েছে, সাত থেকে আটদিন কলকাতায় থাকবেন ভিকি। কড়া নিরাপত্তাতেই তাঁর শুটিং হবে। তারপর চলে যাবেন উটিতে। সেখানে ‘শ্যাম বাহাদুর’ ছবির পরের পর্বের শুটিং হওয়ার কথা। ছবিতে ভিকি ছাড়াও রয়েছেন ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রী, নীরজ কবির মতো অভিনেতা-অভিনেত্রী।

১৯৭১ সালে,মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার প্রধান ছিলেন মানেকশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই গল্পই উঠে আসবে ছবিতে। সেনা আধিকারিক মানেকশর লড়াই, তাঁর জীবনের উত্থান-পতনের কাহিনি নিয়ে ছবিটি বানাতে চলেছেন মেঘনা। ‘রাজি’-র পর এটি তাঁর দ্বিতীয় দেশাত্মবোধক ছবি। এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন ভিকি। পেয়েছেন জাতীয় পুরস্কার। ‘শ্যাম বাহাদুর’ও অভিনেতার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে রবিবারই প্রকাশ্যে এসেছে ভিকির নতুন ছবি ‘গোবিন্দা নাম মেরা’র ট্রেলার। করণ জোহর প্রযোজিত ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন ভূমি পেড়নেকর ও কিয়ারা আডবাণী।
[আরও পড়ুন: ‘এমন অনুপ্রেরণা…’, এপার বাংলার ঐন্দ্রিলা শর্মাকে কুর্নিশ ওপার বাংলার জয়া আহসানের]
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক