Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
3 Idiots

বন্ধুত্বের পালে হাওয়া দিয়ে এবার ‘থ্রি’ নয় ‘ফোর ইডিয়টস’! সিক্যুয়েল ভিকি কৌশল?

‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় ভাগ তৈরিতে সিলমোহর দিয়েছেন খোদ আমির খান। এর মাঝেই সিক্যুয়েল নিয়ে আরও এক নতুন আপডেট!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৬:২৪

options
link
বন্ধুত্বের পালে হাওয়া দিয়ে এবার ‘থ্রি’ নয় ‘ফোর ইডিয়টস’! সিক্যুয়েল ভিকি কৌশল? zoom
Advertisement

বলিউডের ‘ক্লাসিক কাল্ট’মুভির তালিকার অন্যতম রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। আমির খান থেকে শরমন যোশি, মাধবন, করিনা কাপুরের নিখুঁত অভিনয়ে সিনে বিশেষজ্ঞরা দাঁত ফোটাতে পারেননি। প্রত্যেকেই নিজের জায়গায় একশো শতাংশ‘পারফেক্ট’বলেই দাবি করেছিল দর্শক থেকে সমালোচক। দীর্ঘ ১৭ বছর পর্দায় প্রত্যাবর্তন সেই র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু রস্তোগি, পিয়া, ফারহানের নির্ভেজাল বন্ধুত্বের।‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় ভাগ তৈরিতে সিলমোহর দিয়েছেন খোদ আমির খান। এর মাঝেই সিক্যুয়েল নিয়ে আরও এক নতুন আপডেট!

বিনোদনের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার নাকি আর ‘থ্রি ইডিয়টস’নয়, ‘ফোর ইডিয়টস’! আমির, শরমন, মাধবনের সঙ্গে বন্ধুত্ব করতে আসছেন বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা। তাঁকে নাকি ‘চতুর্থ ইডিয়ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবা হচ্ছে। সিক্যুয়েলে ত্রয়ীর বন্ধুত্বে এন্ট্রি নিচ্ছেন কে? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে যাঁর নাম শোনা যাচ্ছে তিনি আর কেউ নন, ভিকি কৌশল।

Advertisement

২০০৯, কাট টু ২০২৭…, আমির খান ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের খবর নিশ্চিত করে বলেছিলেন, “প্রথম ভাগের মতোই একইরকম হাস্যরস ও ছকভাঙা গল্পের রসদ থাকবে। দশ বছর এগিয়ে যাবে থ্রি ইডিয়টসের দ্বিতীয়ভাগের গল্প।”

সূত্রের খবর, আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে এবং অত্যন্ত পপুলার এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে ব্যাপক আগ্রহী ভিকি। যদিও এই বিষয়ে সিনেমার নির্মাতারা বা ভিকি কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আমির খান ও রাজকুমার হিরানির সঙ্গে প্রাথমিক বৈঠক সেরে ফেলেছেন ভিকি কৌশল। চরিত্রটি তাঁর পছন্দও হয়েছে বলে খবর। সিনেমার সম্পূর্ণ স্টার কাস্টের সঙ্গে সময়সূচী নিয়ে আলোচনা পর্ব বাকি আছে।

র‍্যাঞ্চো-ভাইরাসের সঙ্গে এবার ভিকি?

রাজকুমার হিরানির নতুন প্রজেক্টে কাজ শুরু আগে নাকি ভিকি কৌশল ‘মহাবতার’-এর শুটিং শেষ করবেন। খুব শীঘ্রই শুটিং শুরু হওয়ার কথা। ২০০৯, কাট টু ২০২৭…, আমির খান ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের খবর নিশ্চিত করে বলেছিলেন, “প্রথম ভাগের মতোই একইরকম হাস্যরস ও ছকভাঙা গল্পের রসদ থাকবে। দশ বছর এগিয়ে যাবে থ্রি ইডিয়টসের দ্বিতীয়ভাগের গল্প।”

সিক্যুয়েল নিয়ে আরও এক নতুন আপডেট!

সম্ভবত সেই কারণেই ভিকির যোগদান বলে মনে করা হচ্ছে। ‘ফোর ইডিয়টস’ প্রথম পর্বের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে বলে জোর গুঞ্জন নেটভুবনে। সিনেমার শুটিং শুরুর নির্দিষ্ট সময় নিয়ে কিছু না বললেও, আমিরের পরবর্তী ছবি ‘থ্রি ইডিয়টস’-ই হতে চলেছে তা নিশ্চিত করেছেন আমির।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.