Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Vidya Balan

বিদ্যার নামে ফেক আইডি খুলে কুকীর্তি! থানায় ছুটলেন অভিনেত্রী

বিপাকে পড়লেন বিদ্যা বালন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১২:৩৫

options
link
বিদ্যার নামে ফেক আইডি খুলে কুকীর্তি! থানায় ছুটলেন অভিনেত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ডিপ ফেক, কখনও ফেক সোশাল মিডিয়ার প্রোফাইল খুলে ফিল্মি সেলেবদের নামে অশ্লীল কীর্তিকলাপ। এ যেন নিত্য দিনের নিয়ম গিয়েছে। বার বার এমন ঘটনার প্রতিবাদ করে সোশাল মিডিয়ায় গর্জেও উঠেছেন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু পরিস্থিতি পালটায়নি। আর এবার সেরকমই এক বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি বিদ্যার নজরে এসেছে, তাঁর নামে এক ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি গত কয়েকমাস ধরে নানা কুকীর্তি করে চলেছে। এমনকী, বিদ্যার নাম করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে, তছরুপ করার প্রচেষ্টা চালাচ্ছিল। এমন কাণ্ড নজরে পড়তেই নড়ে চড়ে বসলেন বিদ্যা। সোজা ছুটলেন মুম্বই পুলিশের কাছে।

Advertisement

[আরও পড়ুন: ভামিকার পর বিরুষ্কার সংসারে অকায়, ছেলের নামের অর্থ কী?]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পুলিশের এক বিবৃতিতে জানিয়েছেে, অভিযুক্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে যে ইনস্টা আইডি তৈরি করেছিলেন তার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লোকেদের প্রতারণা করেছিল। খার পুলিশ আইটি আইনের ৬৬(এ) ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে।

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালনের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা বালনের আসার খবর দেন ছবির রুহ বাবা কার্তিক আরিয়ান নিজেই। কার্তিক তাঁর এক্স হ্যান্ডেলে ‘মেরে ঢোলনা’ গানের ভিডিও শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান।

[আরও পড়ুন: ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার নাম করে ভোট চাইলেন মোদি! নায়িকা ইয়ামির প্রতিক্রিয়া কী?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.