সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বলিপাড়ায় রটে গেল সবার চোখের আড়ালে নাকি মা হয়েছেন অভিনেত্রী বিদ্য়া বালান। এমনকী, নিন্দুকরা বলছেন, বহু বছর ধরেই নাকি বিদ্য়া তাঁর কন্য়া সন্তানকে লুকিয়ে রেখেছেন সবার নজর থেকে। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নতুন এক ভিডিও দেখেই গুঞ্জন তু্ঙ্গে। যে ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরে মেয়েকে আদর করছেন বিদ্য়া। আর তা দেখেই হইচই।
এই গুঞ্জনের কথা কানে গিয়েছে খোদ বিদ্যারও। রটে যাওয়া খবরে ইতি টানতে বিদ্য়া নিজেই মুখ খুললেন।
এক সংবাদমাধ্য়মকে বিদ্য়া জানিয়েছেন, ভিডিওর ওই বাচ্চা মেয়েটি তাঁর বোনের মেয়ে। তার নাম ইরা। বিদ্য়ার বোনের যমজ সন্তান একটি ছেলে, একটি মেয়ে। সম্পর্কে মাসি হলেও এই দুই খুদে বিদ্য়ার জীবনে সবকিছুই।
[আরও পড়ুন: শুটিংয়ে হয়রানি! বিতর্কের জেরে বাংলাদেশের ছবি থেকে বাদ সায়ন্তিকা? মুখ খুললেন নায়ক ও পরিচালক]
View this post on Instagram
প্রসঙ্গত, স্বামী প্রযোজক হওয়ার বিশেষ সুবিধা পাওয়ার কথা উঠলে, বিদ্যা স্পষ্ট জানান, আমাদের মনে হয়েছিল, এটা আমাদের সম্পর্ককে অনেক সুস্থ রাখবে। বিয়েটা আমাদের দু’জনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পেশাগত কারণে দ্বন্দ্ব হলে তার প্রভাব বিয়েতে পড়বে। সেই রিস্ক নিতে চাইনি। তাছাড়া আমার চেয়ে অন্য কোনও অভিনেতাকে বেশি গুরুত্ব দিলে তা সে পৃথিবীর যত বড়ই স্টার হোক না কেন, মেরিল স্ট্রিপ হলেও –আমি কিছুতেই মেনে নিতে পারব না।
[আরও পড়ুন: প্রাণের প্রাণ, কলজের আধখান! অবশেষে রহস্যময়ী নারীকে প্রকাশ্যে আনলেন সলমন! কে ইনি?]
সর্বশেষ খবর
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?
-
বাঁকুড়া পুলিশের নেতৃত্বে ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘ডেরা’য় যৌথ অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি
-
আফগান সিরিজের আগে অনুশীলনে চোট ঈশানের! ‘ছুটি’ অভিষেকের, চিন্তা বাড়াল বৈভবও
-
‘মতের অমিল মিটিয়ে নেব’, মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের বার্তা চিনের, চাপে বাংলাদেশ-পাকিস্তান