সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে একটা পোস্টে বলিপাড়ায় একেবারে হইচই ফেলে দিলেন বিদ্যা বালন। নাহ, তেমন কিছু লিখলেন না। বরং ইমোজিতেই জল্পনা ছড়িয়ে দিলেন।
কাণ্ডটা হল, ইনস্টাগ্রামে যে ইমোজি পোস্ট করেছেন বিদ্যা, সেখানে দেখা গিয়েছে দুটো হাত আর একটা হৃদয়। গুঞ্জনপাড়া এই ছবি দেখেই রটিয়ে দিল বিদ্যা নাকি মা হতে চলেছেন! তবে কাহানিতে টুইস্ট। সময় এগোতেই জানা গেল, এই ইমোজির মধ্যে দিয়ে বিদ্যা তাঁর নতুন ছবি ‘দো অউর দো পেয়ার’-এর প্রচার সেরেছেন।
[আরও পড়ুন: ‘রাম-সীতা’ অরুণ-দীপিকার সঙ্গে পায়ে হেঁটে অযোধ্যায় ‘লক্ষ্মণ’ সুনীল, ফিরল ‘রামায়ণ’-এর স্মৃতি]
বুধবারই প্রকাশ্যে এসেছে বিদ্যা বালনের নতুন ছবি ‘দো অউর দো পেয়ার’ ছবির পোস্টার। এই ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্দিল রামমূর্তি। পরিচালক শীর্ষ গুহঠাকুরতা। এটাই তাঁর প্রথম ছবি।
View this post on Instagram
প্রসঙ্গত, স্বামী প্রযোজক হওয়ার বিশেষ সুবিধা পাওয়ার কথা উঠলে, বিদ্যা স্পষ্ট জানান, আমাদের মনে হয়েছিল, এটা আমাদের সম্পর্ককে অনেক সুস্থ রাখবে। বিয়েটা আমাদের দু’জনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পেশাগত কারণে দ্বন্দ্ব হলে তার প্রভাব বিয়েতে পড়বে। সেই রিস্ক নিতে চাইনি। তাছাড়া আমার চেয়ে অন্য কোনও অভিনেতাকে বেশি গুরুত্ব দিলে তা সে পৃথিবীর যত বড়ই স্টার হোক না কেন, মেরিল স্ট্রিপ হলেও –আমি কিছুতেই মেনে নিতে পারব না।
View this post on Instagram
[আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রচনার, রাজনীতিতে পা দিচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’?]
সর্বশেষ খবর
-
মোদিকে খুনের ছক! মুম্বইয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২ যুবক
-
সরকারি নথিতে বৃদ্ধি পাচ্ছে ভারতের অরণ্যভূমি, বাস্তব চিত্র কী?
-
হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের তোড়জোড় তুঙ্গে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কী কী রয়েছে?
-
পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
-
কাজলের পরে জেলা পরিষদের চেয়ারে অনুব্রত ঘনিষ্ঠ! নেপথ্যে বিজেপি? নজরে বীরভূমের রাজনীতি