Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Ranu Mondal

পরনে লাল লুঙ্গি, নীল শার্ট! ‘পুষ্পা’র গানে নেচে ফের ভাইরাল রানু মণ্ডল

বলিউডে রানুকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১৫:২৩

options
link
পরনে লাল লুঙ্গি, নীল শার্ট! ‘পুষ্পা’র গানে নেচে ফের ভাইরাল রানু মণ্ডল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ছবি ‘পুষ্পা’র ম্যাজিকে বুঁদ এখন গোটা দুনিয়া। আট থেকে আশি পুষ্পার গানে ভিডিও করতেই ব্যস্ত। এবার সেই তালিকায় এন্ট্রি  নিলেন রানু মণ্ডল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রানুর একটি নাচের ভিডিও। যেখানে দেখা গিয়েছে দক্ষিণী হিরো আল্লু অর্জুনের মতো কায়দায় লুঙ্গি পরে পুষ্পার গানে নেচে উঠলেন। রানুর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

রানাঘাট স্টেশন থেকে বলিউড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা গানে রাতারাতি তারকা রানু মণ্ডল (Ranu Mondal)। পরিচালক হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাক। রানুর এই যাত্রাটা একেবারেই ছিল স্বপ্নের মতো। অনেকেই ভেবেছিলেন এবার বুঝি রানুর কপাল খুলে গেল। আর স্টেশন বসে হাত পাততে হবে না তাঁকে। নিজের প্রতিভা দিয়েই এগিয়ে যাবেন রানু। তবে রানুকে নিয়ে ঠাট্টাও কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। হিমেশের সঙ্গে ‘তেরি মেরি’ (Teri Meri) গান গেয়ে একদিকে যেমন ভাইরাল হয়েছিলেন, তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা। তবে সব এখন অতীত। রানুও ফিরলেন সেই অতীতেই। সেই রানাঘাটের ভাঙা বাড়িতে স্বপ্নগুলো ফের জায়গা করে নিল। খবর থেকে একেবারে হারিয়েই গেলেন রানাঘাটের ‘লতা মঙ্গেশকর’ নামে খ্যাত রানু মণ্ডল (Ranu Mondal)! তবে ভাইরাল হওয়াটা কিছুতেই যেন আটকাতে পারছেন না রানু। সুযোগ পেলেই টুক করে নেটপাড়ার নজর কেড়ে নিচ্ছেন তিনি। আর এবার তো পুষ্পা সেজে তাক লাগালেন রানু!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বরফঢাকা দার্জিলিংয়ে কী করছেন সোহিনী সরকার? জোর চর্চায় অভিনেত্রীর ভিডিও]

অন্যদিকে, বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। শেষমেশ,  শুরু হয়েছে এই ছবির শুটিংও। রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। ছবির নাম ‘মিস রানু মারিয়া’। নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে এবং নিশ্চিতভাবে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ।

[আরও পড়ুন: ‘আমাকে ছুঁলেই ৫০০ কোটির মানহানির মামলা!’ চিত্রসাংবাদিকদের হুমকি দিলেন রাখি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.