Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬

মধুচন্দ্রিমার পর এবার ভাইরাল বিরুষ্কার এই ছবি

দেখে নিন, বন্ধুদের সঙ্গে কতটা মজা করছেন নবদম্পতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৭:২০

options
link
মধুচন্দ্রিমার পর এবার ভাইরাল বিরুষ্কার এই ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারহাত এক হওয়ার পর কেটে গিয়েছে একসপ্তাহ। তবুও ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ের রেশ এখনও কাটেনি। বিরুষ্কার ভক্তরা যেন এখনও উপভোগ করছেন তা। বিয়েটা চুপিসারে সেরেছেন। এ নিয়ে অনুরাগীদের মনে আক্ষেপ কম ছিল না। কিন্তু বিয়ের মুহূর্তের খুঁটিনাটি শেয়ার করে সে আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছেন বিরাট-অনুষ্কা। অফিশিয়ালি যবে থেকে বিরুষ্কা হয়েছেন, তখন থেকেই নিজেদের অন্তরঙ্গ সময়ের ছবি দিতে এতটুকু কার্পণ্য করছেন না তাঁরা। মধুচন্দ্রিমার পর সম্প্রতি বিরুষ্কার আরও একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

[মুম্বইকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল এটিকে]

বিয়ের পর নিজেরাই বিভিন্ন ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট এবং অনুষ্কা। তবে শুধু দু’জনেই নয়, আরও বেশ অনেকেই তাঁদের নানান মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সম্প্রতি বিরুষ্কার একটি ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একে অপরের পাশে বসে রয়েছেন বিরুষ্কা। তাঁদের সঙ্গে রয়েছেন দু’জনের বেশ কয়েকজন বন্ধুও। তবে সবচেয়ে বেশি হাস্যকর বিরাটের মুখ। যেখানে বিভিন্ন পোজে ছবি তুলেছেন ভারত অধিনায়ক। আর তাই দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন অনুষ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের তীরে এসে তরী ডুবল সিন্ধুর, ওয়ার্ল্ড সুপার সিরিজের ফাইনালে হার]

Mr & Mrs Kohli ❤️❤️❤️ #virushka #anushkasharma #viratkohli

A post shared by Sara (@virushka_folyf) on

দিন কয়েক আগেই একপ্রকার স্বপ্নের মতোই বিয়েটা সেরেছেন বিরাট-অনুষ্কা। ডিজাইনার সব্যসাচীর পোশাকে দু’জনকেই বেশ রাজকীয় লাগছিল। একই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আপলোড করে সারা জীবনের ভালবাসার অঙ্গীকার করেছিলেন দু’জনে। শুধু ছবি শেয়ার করাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দু’জনের বিয়ের বেশ কিছু মুহূর্তের ভিডিও। আর সেগুলি শেয়ার হওয়া মাত্রই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল। বিয়ের আনন্দে মশগুল থাকলেও বন্ধু-আত্মীয়দের কথা ভুলে যাননি বিরুষ্কা। প্রত্যেককে উত্তরে ধন্যবাদও জানিয়েছেন। আপাতত নবদম্পতি মধুচন্দ্রিমায় রয়েছেন। সেখান থেকে ফিরেই আগামী ২১ ডিসেম্বর দিল্লিতে এবং ২৬ ডিসেম্বর মুম্বইয়ে রিসেপশনের বন্দোবস্ত করেছেন তাঁরা।

[ফের একবার মাঠেই মৃত্যু, খেলতে খেলতে প্রাণ হারালেন এক ক্রিকেটার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.