Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Aritra Dutta Banik

‘অর্ধেক শুভেচ্ছা জানালাম…’, পানিহাটিতে জিততেই অভয়ার মাকে কী বার্তা অরিত্রর?

প্রায় একুশ হাজার ভোটের ব্যবধানে পানিহাটিতে জয় ছিনিয়ে আনতেই অভয়ার মাকে অর্ধেক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। শুভেচ্ছা, তাও আবার অর্ধেক কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ০৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ০৯:৩৫

options
link
‘অর্ধেক শুভেচ্ছা জানালাম…’, পানিহাটিতে জিততেই অভয়ার মাকে কী বার্তা অরিত্রর? zoom
রত্না দেবনাথের উদ্দেশে কী বার্তা অরিত্রর?
Advertisement

৮ অগাস্ট, ২০২৪ সেই ‘অভিশপ্ত’ রাত! কালিমালিপ্ত হয়েছিল প্রাণের শহর তিলোত্তমা। আরজিকর হাসপাতাল থেকে ধর্ষিতা তরুণী চিকিৎসকের নিথর দেহ ঘিরে উত্তাল হয়েছিল সমগ্র ভূ-ভারত। অভয়ার বিচারের দাবিতে রাতের পর রাত দখলের সাক্ষী থেকেছে আবালবৃদ্ধবনিতা। ন্যায় বিচার ছিনিয়ে আনতে মোমবাতি মিছিল থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ বাদ যায়নি কোনও কিছুই। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। জাতি ধর্ম নির্বিশেষে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে পায়ে পা মিলিয়ে রাজপথে জনজোয়ার এর আগে বোধহয়  কখনও দেখা যায়নি।

অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে চলেছে রাজনৈতিক টানাপোড়েনও। মৃত চিকিসকের পরিবার এই ঘটনায় কাঠগোড়ায় তুলেছিল তৎকালীন তৃণমূল সরকারকে। অভিযোগ, শাসকদলের প্রশ্রয়েই অভয়ার মৃত্যুর সঠিক কারণ উদঘাটন হয়নি। সঞ্জয় রাইকে একমাত্র দোষী সাব্যস্ত করায় স্বস্তি পায়নি অভয়ার পরিবার। সন্তানহারা এক মায়ের যন্ত্রণার সঠিক বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কর্মরত ওই চিকিৎসক তরুণীর মা রত্না দেবনাথ পদ্মের প্রতি আশ্বাস রেখে ছাব্বিশের নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির টিকিটে লড়েছেন।

Advertisement
মোদির প্রতিশ্রুতি

ভোট ময়দানে অভয়ার মায়ের একটাই আর্তনাদ, তিনি জিতলে পানিহাটি জিতবে আর একজন মা নতুন করে মৃত মেয়ের বিচারের আশার আলো দেখবে। প্রায় একুশ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনতেই তাঁকে অর্ধেক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। শুভেচ্ছা, তাও আবার অর্ধেক কেন?

সমাজমাধ্যমে সেই কারণ ব্যাখ্যা করে অরিত্র লেখেন, ‘রত্না দেবনাথ, বিপুল ভোটে জয়ী হলেন। আমি আজকে তাকে অর্ধেক শুভেচ্ছা জানালাম, বাকিটা তোলা রইল। আর জি কর মামলায় বাকি অপরাধীদের গ্রেফতারের দিন আমি বাকি আনন্দটাকে সঙ্গে নিয়ে উৎসবে সামিল হব।’ পানিহাটির মানুষ তাঁকে যে রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছেন তিনি যেন সেই ক্ষমতার সৎ ব্যবহার করেন মেয়ের বিচারপ্রক্রিয়া শেষ করেন।

বিচারের আশায়

অভিনেতার সংযোজন, ‘সমস্ত অপরাধীদের হাজতে ভরার বন্দোবস্ত করুন এবং নারীসুরক্ষার নীতি নির্ধারনে বিধানসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন।’ পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটল পদ্ম। আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে রাজভবনে। তার আগে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মোদির ভাসন।

বিচার পাবে অভয়া?

প্রধানমন্ত্রীর দীপ্ত কণ্ঠে বলেছেন, ‘প্রথমবার ভয় নয়, গণতন্ত্র জিতেছে’। এখন শুধু দেখার অভয়ার মাকে দেওয়া প্রতিশ্রুতি রাখবে তো বিজেপি? মোদি সরকার পারবে তো এক সন্তানহারা মাকে তাঁর লড়াইয়ে জিতিয়ে দিতে? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.