সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নববর্ষের দিনই সুখবর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত। বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন অভিনেতা। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। সেই সংস্থার সঙ্গে নাম জুড়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যিশুর এই সংস্থা কাজ করবে বলিউডেও। এবার আরও একটি সুখবর দিলেন তিনি। ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারের সঙ্গে জুড়ে গেল যিশু সেনগুপ্তের নাম।
অভিনেতা নিজের সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে তাঁর নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, ‘অল দ্য বেস্ট বস’। এই ছবি দেখেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, এবার নাকি রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যিশুকে! পরিচালক নিজেই জল্পনা উসকে দিলেও এবিষয়ে খোলসা করেননি কিছুই। এদিকে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন যিশু নিজেও।

প্রসঙ্গত, কানাঘুষো শোনা যাচ্ছে, যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। ঠিক কোন প্রোজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে যিশু ইদানীং টলিউডের পাশাপাশি নিজের অভিনয় দিয়ে বলিউডেরও নজর কেড়েছেন। সেই সঙ্গে প্রশংসা অর্জন করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি মিলিয়ে এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন অভিনেতা।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন