সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালটা উইন্ডোজ প্রোডাকশনের জন্য এক্কেবারে জমজমাট। সারা বছর বাংলা ছবির দর্শককে বিভিন্ন স্বাদের ছবি উপহার দেবে এই প্রযোজনা সংস্থা এবং ইন্ডাস্ট্রির হিট দুই পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার মুক্তির আগেই নাকি উইন্ডোজের এই দুই ছবি থেকে বিপুল ব্যবসা হয়েছে। সূত্রের খবর এমনটাই। কিন্তু কীভাবে তা হয়েছে?
জানা যাচ্ছে যে, উইন্ডোজের দুই উৎসবের দু’টি ছবি ‘রক্তবীজ ২’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। একটি মুক্তি পাবে এই পুজোয়। আর একটি মুক্তি পাবে বড়দিনে। তবে সিনেমা হলে মুক্তির আগেই দু’টি ছবির সত্ত্ব নাকি কিনে নিয়েছে জি৫ (Zee5) সিনেমা স্যাটেলাইট চ্যানেল। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে উইন্ডোজের আরও এক ছবি ‘আমার বস’। যা ইতিমধ্যেই জি৫-এর পর্দায় দেখা যাচ্ছে। এবং এই সব ক’টি ছবির সত্ত্ব জি৫ কিনে নেওয়ার পর উইন্ডোজ ব্যবসার নিরিখে ছবি মুক্তির অনেক আগেই এগিয়ে গিয়েছে। কোটি টাকার ব্যবসা করে ফেলেছে তারা। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
এই বছর পরপর নানা স্বাদের ছবি উপহার দিয়ে যাচ্ছে উইন্ডোজ। চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছিল ‘আমার বস’। বক্স অফিসে এই ছবি বেশ সাফল্য লাভ করে। পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবি ঘিরেও বেশ উন্মাদনা তৈরি হয়েছে দর্শকের মনে। এরপর বড়দিনে মুক্তি পাবে উইন্ডোজের হরর ঘরানার ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সব মিলিয়ে এই বছরটা যে ইন্ডাস্ট্রির হিট দুই পরিচালক নিজেদের ছবির জন্য চর্চায় থাকবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর