সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়ের এবার বি-টাউনে। কি খবর শুনে চমকালেন বুঝি ? চমকেরও আরও বাকি আছে। বলিউড হার্টথ্রব তথা খিলজি বয় রণবীর সিংয়ের নায়িকা হচ্ছেন প্রিয়া। এমনই গুজব রটেছে আরব সাগরের ফিল্মিমহলে। পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সিম্বা’-তে অভিনয় করছেন রণবীর। শোনা যাচ্ছে, এই ছবিতেই তাঁর বিপরীতে দেখা যাবে নেটদুনিয়ার এই তারকাকে। ছবির পরিচালনায় ‘গোলমাল এগেইন’-এর পরিচালক রোহিত শেট্টি। পাশাপাশি প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস।
[ছেলের নাম তৈমুর দিয়েছিলেন করিনা-ই, কেন জানেন?]
সূত্রের খবর, ‘সিম্বা’ ছবিতে প্রিয়া প্রকাশকে নিতে ইচ্ছুক বলিউড। তবে তাঁর চরিত্র আহামরি কিছু নয়। কিন্তু মাত্র এক ছবিতেই ভুরু নাচিয়ে সোশ্যাল মিডিয়ায়া ঝড় তুলে দিয়েছেন এই মালয়ালম অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। সেকারণেই প্রিয়া প্রকাশের প্রতি আগ্রহী বলিউড। কম গুরুত্বপূর্ণ চরিত্র হলেও বলিউডে ডেবিউর সুযোগ নিশ্চয়ই ছাড়বেন না প্রিয়া! তায় বিপরীতে রণবীরের মতো সফল অভিনেতা যেখানে রয়েছে। তাছাড়া ভার্চুয়াল দুনিয়ায় এই নতুন অভিনেত্রীর আসন বি-টাউনে পাকাপোক্ত করতে করণ জোহরের থেকে আর যোগ্য কেই বা হতে পারে?
উল্লেখ্য, তেলুগু ছবি থেকে অনুপ্রাণিত হয়েই বলিউডে তৈরি হচ্ছে ‘সিম্বা’। মূল ছবিতে এনটি রামা রাও জুনিয়রের বিপরীতে ছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। আর সূত্রের খবর সত্যি হলে রণবীরের বিপরীতে দেখা যাবে প্রিয়াকে। এই খবরে প্রিয়া প্রকাশের অনুরাগী মহল উচ্ছ্বাসিত। মালয়ালম ছবি ‘অরু আদার লাভ’-এ শুধু ভুরু নাচিয়েই মুহূর্তে জনপ্রিয় হয়ে উঠেছেন প্রিয়া প্রকাশ ভারিয়ের। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শুধুই তাঁর কটাক্ষের চাহনি। এক চাহনিতেই ঘায়েল নেটদুনিয়া। আট থেকে আশি সবাই চায় প্রিয়াকে দেখতে। সবারই স্বপ্ন, না বুঝলেও শুধু প্রিয়ার জন্য ‘অরু আদার লাভ’ ছবিটি দেখতে হবে। ‘মানকিয়া মালারিয়া পুভি’ গানে ভুরু নাচিয়ে মাত করে দিয়েছেন প্রিয়া। নেট দুনিয়ায় সেই ভিডিও ক্লিপিংস প্রকাশ হতেই ভিউয়ারদের থাম্বসআপে ভরেছে প্রিয়ার ফেসবুক পেজ।তরতরিয়ে উঠেছে জনপ্রিয়তার পারদ। কারও বা কভারে প্রিয়া। কারও বা স্টেটাসে প্রিয়া। সেখানে স্বপ্নের নায়িকা যদি বলিউড ডেবিউ করে, তাহলে তো সোনায় সোহাগা। তাই গুজব হোক বা সত্যি, রণবীর সিংয়ের বিপরীতে প্রিয়া প্রকাশ ভারিয়েরের অভিনয় দেখতে মুখিয়ে আছে দর্শক।
[বিকিনিতে ‘হট’ পুনমের এই রূপ আগে দেখেছেন কখনও?]
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক