Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Yami Gautam

পাত্তা দেয়নি বলিউড, এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম, তবুও কেন উঠছে নেপোটিজম তত্ত্ব?

বলিউডে 'অবহেলিত' ইয়ামি গৌতম এবার 'ধুরন্ধর ২'-এর তুরুপের তাস?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০০:১১

options
link
পাত্তা দেয়নি বলিউড, এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম, তবুও কেন উঠছে নেপোটিজম তত্ত্ব? zoom
'ধুরন্ধর ২'-তে ইয়ামি গৌতম, ছবি- সোশাল মিডিয়া
Advertisement

একসময়ে হিন্দি সিনেদুনিয়ায় পাত্তা পাননি! ফরসা হওয়ার প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপন করেও সমালোচিত হতে হয়েছিল। এমনকী শোনা যায়, বিটাউনের খ্যাতনামা সেলেব পোশাকশিল্পী মণীশ মালহোত্রাও নাকি তাঁকে বিয়ের পোশাক দিতে অমত করেছিলেন। এহেন অভিনেত্রীই সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনেত্রী হিসেবে নিজের ‘জাত’ বুঝিয়েছেন। এবার হাজার কোটির গণ্ডি পেরনো ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে তুরুপের তাস তিনি! খবর, ‘ধুরন্ধর ২’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইয়ামি গৌতম (Yami Gautam)।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় ভাগ। ইতিমধ্যেই প্রতিশোধস্পৃহ ‘হামজা আলি’র মারকাটারি ঝলক দেখে দর্শকমহলে কৌতূহলের পারদ চড়েছে। এমন আবহেই কাস্টিংয়ে ইয়ামির যোগ দেওয়ার কথা প্রকাশ্যে এল। কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে? জানা গেল, একেবারে নিজের মনের মতোই চরিত্র পেয়েছেন তিনি। ‘ধুরন্ধর ২’ ছবিতে ইয়ামি গৌতমকে দেখা যাবে একেবারে রণংদেহি অবতারে। যার জন্যে মারপিটের মারপ্যাঁচও শিখতে হয়েছে অভিনেত্রীকে। দিন পাঁচেক শুটিংও করে ফেলেছেন ইয়ামি। গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের শুটিং চলছে জোরকদমে। পাকিস্তানের লিয়ারি শহরের অনুকরণে এক সেট সাজানো হয়েছে সেই চত্বরে। অলি-গলির ফাঁকফোকড় দিয়ে যেখানে কখনও কাঠের বাড়ির ব্যালকনিতে সঞ্জয় দত্ত আবার কখনও বা ‘হামজা’ লুকে পাপারাজ্জিদের গোপন ক্যামেরায় ধরা দিয়েছেন রণবীর সিং। আর সেই কর্মযজ্ঞেই অংশ নিয়েছেন পরিচালক আদিত্য ধরের স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর একসময়ে আলিয়া ভাট থেকে করণ জোহর, সকলেই অভিনেত্রীর ‘হক’ পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার সেই নায়িকা ‘ধুরন্ধর ২’ টিমে যোগ দিতেই ফের ‘নেপোটিজম ত্বত্ত্ব’ উসকে দিয়েছেন নিন্দুকরা। তাঁদের দাবি, ‘আদিত্যর স্ত্রী বলেই এই ছবিতে ঠাঁই পেয়েছেন তিনি।’ কেউ বা বললেন, অভিনেতা কম পড়িয়াছে, তাই শেষমুহূর্তে বাড়ির সদস্যকে কাজে লাগিয়েছেন পরিচালক! কেউ বা পরিচালক আদিত্যকে নিশানা করে বলছেন, ‘স্ত্রীকে দিয়ে ছবিতে অভিনয় করানো এবং ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ করা, এটাও এক প্রকার নেপোটিজম।’ যদিও সেসবে কান দিতে নারাজ ইয়ামি। কারণ অনেক আগেই তিনি ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য পড়ে আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, “ইশ! আমি যদি ছেলে হতাম।” এবার অ্যাকশন সিনেমায় অ্যাকশন করার ইচ্ছেপূরণ হল ইয়ামি গৌতমের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.