সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ছবিতে কাজ করছেন যশ দাশগুপ্ত । এ খবর নিয়ে আর কোনও প্রশ্নচিহ্ন নেই। এক প্রকার নিশ্চিত যে, ছবির প্রথম শেডিউলের কাজ সম্পন্ন হয়েছে। শোনা যাচ্ছে ছবিতে অভিনয় করছেন ‘ইয়ারিয়া’ ছবির পরিচালক দিব্যা খোসলা কুমার। বাংলার যশের জন্য এটি নিশ্চিতভাবেই বড় সুযোগ হতে চলেছে। টলিউডে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চিনে বাদাম’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তিনি ও নুসরত অভিনীত ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’। এর মধ্যেই ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাঁর হিন্দি ছবিতে কাজের খবর শোনা যাচ্ছে। কানাঘুষো এই ছবিতে জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী , প্রমুখ অভিনয় করছেন।
[আরও পড়ুন: ‘আমার বেটার হাফ!’ সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করে প্রেম উজাড় ললিত মোদির ]
এছাড়া আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা থাকতে পারেন। পরিচালনায় খুব সম্ভবত, বিনয় সাপ্রু ও রাধিকা রাও। যাঁরা প্রচুর জনপ্রিয় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এই নতুন হিন্দি ছবিটির নাম এখনও ঠিক হয়নি। ছবির প্রথম দিকের শুটিং উত্তর ভারতে হয়েছে, এমনটাই খবর।
View this post on Instagram
কিছুদিন আগে ইদে মুক্তিপ্রাপ্ত একটি মিউজিক ভিডিও-তে যশ-নুসরত, যথেষ্ট নজর কেড়েছেন। তারপরেই শোনা যাচ্ছে যশের (Yash Dasgupta) হিন্দি ছবিতে যুক্ত হওয়ার খবর। প্রসঙ্গত, ‘গ্যাংস্টার’, ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’ যশের উল্লেখযোগ্য ছবি। তাঁর এই সিনেমা সফরের মাঝে গতবছর তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে, ফিল্ম এবং রাজনীতি তিনি কীভাবে ব্যালান্স করেন। তবে যশ অভিনয় জারি রেখেছেন। এবার দেখার বলিউডের খাতায় নাম লেখানোর পর তাঁর ফিল্ম কেরিয়ার কোন দিকে মোড় নেয়।
View this post on Instagram
[আরও পড়ুন: কাজ না পেয়ে ড্রাগস ডিলার জাহ্নবী কাপুর! হঠাৎ কেন এই পেশায় শ্রীদেবীকন্যা? ]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের