সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাইরাল সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’ (Manike mage Hithe)। ভাবছেন তো কেন এমনটা বলছি? এটাই তো সত্যি। বিভিন্ন ভারতীয় ভাষায় গানটি গাওয়া হয়ে গিয়েছে। বাংলা থেকে শুরু করে হিন্দি, কাশ্মীরি, গুজরাটি তো আছেই। সুদূর মার্কিন মুলুকেও পাড়ি দিয়েছে সিংহলি কন্যা ইয়োহানি ডি’সিলভার গানটি। এবার তিব্বতি (Tibet) ভাষাতেও তা গেয়ে ফেললেন চার যুবক-যুবতী। এই র্যাপটিও বেশ ভাইরাল। নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়েছে নেটিজেনদের পাতায় পাতায়।

তেনজিন ডেকইয়ং, তেনজিন পাইক্স, তেনজিন কুলেস্ট, উগেন নরবু – এই চার গায়কের হাত ধরে ওই ভাষায় সিংহলি গানটি এবার জনপ্রিয়তা লাভ করল তিব্বতি ভাষাতেও। তবে র্যাপ (Rap) স্টাইলে গাওয়া তিব্বতি গানটি খানিকটা অন্যরকম। নেটিজেনরা বলছেন, আসল গানের তুলনায় তিব্বতি ভার্সন আরও খানিকটা রিদমিক। একেবারে যাকে বলে নাচের গান। গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে লাইক, শেয়ারের বন্যা। ইতিমধ্যেই নাকি ৩৩ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন তিব্বতি ‘মানিকে মাগে হিথে’।

[আরও পড়ুন: নিজের আবাসনে চূড়ান্ত হেনস্তা! কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা]
এর আগে ‘মানিকে মাগে হিথে’র বহু রিমেক হয়েছে, অনেক ভাষাতেও গান গেয়েছেন গায়ক-গায়িকারা। এ বছরের দুর্গাপুজোয় (Durga Puja) কলকাতার এক মণ্ডপে বেজেছিল এই গানের বাংলা রিমেক। এরপর কাশ্মীরি কন্যা গানটি গেয়েছিলেন কাশ্মীরি ভাষায়। তারপর মার্কিন গায়ক এরিক হেনরি হাইনরিখস ইংরাজি মিশ্রিত সিংহলিতে গানটির রিমেক করেছিলেন। তাও বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার ‘মানিকে মাগে হিথে’র যাত্রাপথ আরও দীর্ঘ হল। মার্কিন মুলুকের বাইরে এবার তিব্বতেও জনপ্রিয়তার পথে ইয়োহানির (Yohani D’Silva) এই গান।
View this post on Instagram
[আরও পড়ুন: Nusrat Jahan: দীপাবলিতে বড়সড় চমক, সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করলেন নুসরত]
সর্বশেষ খবর
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের
-
ভারতীয় ব্যবসা মহোৎসবে উজ্জ্বল পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?
-
ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
-
‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার