সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের টানে বলিউড ছেড়েছেন। এতদিন বাদে বোরখা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে জায়রা ওয়াসিমের (Zaira Wasim) নাম। অন্য কারও জন্য নয়, নিজের মর্জিতেই বোরখায় মুখ ঢেকে রাখেন, জানালেন জাতীয় পুরস্কারজয়ী প্রাক্তন অভিনেত্রী।

টুইটারে একটি ছবি শেয়ার করেন জায়রা। যাতে বোরখা দিয়ে মুখ ঢাকা অবস্থাতেই এক মহিলাকে খাবার খেতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে প্রশ্ন করা হয়েছিল, “এটা কি কোনও মানুষের সিদ্ধান্ত হতে পারে?” তাতেই তীব্র প্রতিক্রিয়া দেন জায়রা।
[আরও পড়ুন: কমল হাসান বোকা! ‘কেরালা স্টোরি’র নিন্দা শুনে দক্ষিণী তারকাকে তোপ পরিচালক সুদীপ্তর]
ছবি শেয়ার করে জায়রা লেখেন, “এই মাত্র একটি বিয়ে থেকে ফিরলাম। একেবারে এভাবেই খাবার খেয়েছি সেখানে। এটা পুরোপুরি আমার মর্জি। চারপাশের সবাই আমায় নকাব খুলতে বলে যাচ্ছিলেন। কিন্তু আমি খুলিনি। আপনার জন্য আমরা এটা করব না। সহ্য করতে পারলেন করুন।”

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা। বিবৃতি দিয়ে লেখেন, “অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে।… তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।”
[আরও পড়ুন: ২১ বছরের বড় নেতাকে বিয়ে, কীভাবে প্রেমে পড়লেন? জানালেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!