সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে শিকে ছেড়েন জারিন। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। তখন সদ্য ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বর্তমানে সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। তবে সোশাল মিডিয়াতে জারিনের উজ্জ্বল উপস্থিতি। মাঝেমাঝে ট্রোলের মুখেও পড়েন অভিনেত্রী। এবারও তার ব্যাতিক্রম হল না। নেটপাড়ায় আবারও জারিনকে কুমন্তব্য। ফুঁসে উঠলেন নায়িকা।
সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করে নিন। আপনার বয়স হয়ে যাচ্ছে।’ এই মন্তব্য পড়েই রীতিমতো রাগে ফেটে পড়েন অভিনেত্রী। পালটা একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “জীবনের সব সমস্যার সমাধান হিসাবে বিয়েকেই দেখা হয়। কিন্তু কেন? বিয়েটাই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের জন্য?”
View this post on Instagram
জারিন আরও বলেন, “আমি আমার সাম্প্রতিক এক পোস্টে একটি মন্তব্য পড়েছি এরকম। আপনারাই আমাকে বলুন, আমি যদি বিয়ে করি তাহলে কি আমার বয়স কমবে? আমি কি আবার যৌবনে ফিরে যাব? যদি তা না হয় তাহলে এমন মন্তব্যের কী অর্থ? আমি বুঝি না এই ধ্যানধারণা মনের মধ্যে পোষণ করার কী অর্থ? এগুলো কি শুধু আমাদের দেশেই দেখা যায় নাকি বিশ্বব্যাপী এই সমস্যা রয়েছে যে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কীভাবে সম্ভব?”
সর্বশেষ খবর
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!