সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক সপ্তাহ আগেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনত আমন। অ্যাকাউন্ট খোলার পর থেকেই জিনত শেয়ার করছেন নানা ছবি। তবে সম্প্রতি ‘সত্যম শিবম সুন্দরম’ ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করে রীতিমতো অনুরাগীদের মন জিতে নিলেন জিনত। তবে শুধু ছবি নয়। ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে কীভাবে রাজ কাপুর তাঁকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন, সেই কথাও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন জিনত।
জিনত লিখলেন, ”এই ছবিটা ১৯৭৭ সালে তোলা হয়েছে। ছবিটা তুলেছিলেন জে পি সিঙ্ঘল। আর আমার পোশাক ডিজাইন করেছিলেন অস্কার জয়ী ভানু আথাইয়া।”
View this post on Instagram
[আরও পড়ুন: ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা মিত্র! কারণ ঘিরে তুঙ্গে জল্পনা]
জিনতের কথায়, এই ছবি নিয়ে সে সময় বলিউডে বিতর্কের ঝড় উঠেছিল। ছবিতে আমার অভিনয়ের তুলনায়, কথা হয়েছিল আমার পোশাক নিয়ে। তবে এসব নিয়ে আমার কখনই কোনও সমস্য়া ছিল না। বরং সিনেমার পর্দায়, চরিত্রের খাতিরে যদি শরীর দেখাতে হয়, তাহলে সেটা নিয়ে কখনই অস্বস্তিবোধ করেনি। এই ছবির নেপথ্যে একটা গল্পও আছে… সত্যম শিবম সুন্দরম ছবির জন্য এটা আমার স্ক্রিনটেস্ট ছিল। লতা মঙ্গেশকরের জাগো মোহম প্য়ারে গানের সঙ্গে পারফর্ম করতে হয়েছিল। এই দৃশ্যটা শুট করে আরকে স্টুডিওতে দেখানো হয়েছিল। ডিস্ট্রিবিউটাররা দেখে তখনই বুক করে নিয়েছিল ছবিটি। পাশ্চত্য পোশাক থেকে পুরোপুরি ভারতীয় লুক। রাজ কাপুরের জন্য়ই সম্ভব হয়েছিল।
[আরও পড়ুন: ‘ক্যারেক্টর ঢিলা!’ ‘শেহজাদা’র প্রচারে আগরপাড়ায় এসে এ কী বললেন কার্তিক আরিয়ান?]
সর্বশেষ খবর
-
আইএসএল চালিয়ে লাভ হচ্ছে? জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের, রইল ফর্ম ফিলাপের লিঙ্ক
-
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র
-
বছর শুরুতে মৃত্যু হয়েছিল অজিত পওয়ারের, সেই বারামতিতে ফের বিমান দুর্ঘটনা
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ