Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Zeenat Aman

জল্পনায় সিলমোহর, ৭১ বছর বয়সে বড়পর্দায় ফিরছেন জিনাত আমান, সঙ্গী কে?

ডিজাইনার মণীশ মালহোত্রা জানিয়েছেন সুখবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ১৫:৪১

options
link
জল্পনায় সিলমোহর, ৭১ বছর বয়সে বড়পর্দায় ফিরছেন জিনাত আমান, সঙ্গী কে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যখন তাঁর ছিল, ক্যামেরার সামনে আগুন ঝরাতেন। ঝুলিতে রয়েছে ‘হরে রামা হরে কৃষ্ণা’, ‘হীরা পান্না’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সিনেমা। ৭১ বছর বয়সে বড়পর্দায় ফিরছেন জিনাত আমান (Zeenat Aman)। সঙ্গে থাকছেন আরও এক কিংবদন্তি অভিনেত্রী।

Actress Zeenat Aman

Advertisement

ডিজাইনার মণীশ মালহোত্রা দিয়েছেন এই সুখবর। কারণ তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘বান টিক্কি’ (Bun Tikki)। আর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরছেন জিনাত আমান। নতুন এই সফরে তাঁর সঙ্গী শাবানা আজমি এবং অভয় দেওল। ফরাজ আরিফ আনসারির পরিচালনায় একসঙ্গে কাজ করবেন তিন তারকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manish Malhotra (@manishmalhotra05)

[আরও পড়ুন: বিরাটের জন্মদিনে এ কেমন পোস্ট অনুষ্কার! মাথায় হাত পড়ল ‘বার্থ ডে বয়’-এর]

অল্প বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখতে হয়েছিল জিনাত আমানকে। তার পর অভিনেত্রীর দীর্ঘ দিন কেটেছে বিদেশে। কিন্তু সেখানেও বাধা। ব্যক্তিগত কারণে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে হয় জিনাতকে। সাতের দশকে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন ফার্স্ট প্রিন্সেস। তারপর জিতেছিলেন মিস এশিয়া পেসিফিক সম্মান। এর পরই আসে সিনেমায় সুযোগ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @forestessentials

‘দ্য ইভিল উইদিন’-এই দেব আনন্দের বিপরীতে সুযোগ পান জিনাত। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। শেষবার ‘পাণিপথ’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় প্রোফাইল খোলেন অভিনেত্রী। ফটোশুটও সারেন। তার পরই বড়পর্দায় কামব্যাকের জল্পনা শুরু হয়ে যায়। সেই জল্পনায় এতদিনে সিলমোহর পড়ল।

[আরও পড়ুন: অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘টাইগার ৩’, মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা সলমনের ছবির ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.