সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফয়জল খানকে মনে আছে? এমন চরিত্র সচরাচর তৈরি হয় না বলিউডে৷ ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ এবং সেই ছবির সিক্যুয়েল মন জয় করেছিল দর্শকদের! এবার আবার ওয়াসিপুরকে প্রেক্ষাপট রেখে নতুন ছবির স্ক্রিপ্ট বুনতে শুরু করেছেন লেখক জিশান কাদরি৷
সম্প্রতি ছুটিতে নিজের বাড়িতে গিয়েছেন জিশান! রমজানের ছুটির পাশাপাশি নতুন গল্পের জন্য বিস্তর গবেষণা করছেন তিনি৷ এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷
তাহলে দর্শকরা কি অপেক্ষা শুরু করবেন ফয়জল খানের জন্য?

গত বছর সেপ্টেম্বর মাসে ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ সংবাদমাধ্যমকে পরোক্ষভাবেই জানিয়ে দিয়েছিলেন ওয়াসিপুরের প্রেক্ষাপটে তৈরি হবে তাঁর আরও ছবি৷ লেখক জিশান সেই প্রসঙ্গকেই যেন আরও খানিক উসকে দিলেন৷
তবে অন্যান্য ছবির মতো ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ‘পার্ট থ্রি’ আসবে না তা স্পষ্ট বলে দিলেন তিনি৷ বরং মজা করে তিনি জানিয়েছিলেন, ছবির তৃতীয় পর্যায়কে ‘গ্যাংস অফ ওয়াসিপুর ১.৫’ বলতেই বেশি পছন্দ করবেন| নতুন গল্পকে ছবির সিক্যুয়েল বা প্রিকুয়েল বলতে নারাজ জিশান বলেছেন, এই নতুন গল্পটি ওয়াসিপুরের প্রেক্ষাপটে তৈরি হলেও শেষ দুটি ছবির সঙ্গে এর কোনও মিল নেই৷
কিন্তু প্রশ্ন থেকে যায়, ওয়াসিপুরের প্রেক্ষাপটেই যখন তৈরি হচ্ছে এই ছবি তবে ওয়াসিপুরের পুরনো চরিত্রদের কি একেবারেই দেখা যাবে না?
লেখক বলেছেন, ওয়াসিপুরের গল্প এখনও শেষ হয়নি৷ ফয়জল খানের পাশাপাশি রয়েছে আরও নতুন চরিত্র এই ছবিতে৷ তাই সব মিলিয়ে আবার রুপোলি পর্দায় ঝড় তুলতে চলেছে ওয়াসিপুর। সে যেমন ভাবেই হোক!
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশ-পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যে নির্বাচন কবে? ইঙ্গিত মিলল কমিশন সূত্রে
-
স্বাধীনতা বিপ্লবে গণেশ চতুর্থীই ছিল লোকমান্য তিলকের অস্ত্র, কীভাবে গণপতি হলেন ‘গণনায়ক’?
-
বাংলায় এসে বাঙালিকেই অপমান! ‘ভণ্ড’ বিতর্কে বাগেশ্বরের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের অভিযোগ
-
রাস্তায় থুতু ফেললেই হবেন ক্যামেরাবন্দি! আসানসোলে মাত্র ৫ দিনে জরিমানা আদায় এক লক্ষ
-
প্রত্যেক বাড়িতে লাইব্রেরি, মুছে যাবে নিরক্ষরতা! শামুকতলার তিন গ্রাম হবে ‘বইগ্রাম’