Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

২০ লক্ষ ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা, বিপাকে বিপাশা

বিপাশাকে চূড়ান্ত অপেশাদার বলেও কটাক্ষ করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০১৭, ১২:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০১৭, ১২:৪৯

options
link
২০ লক্ষ ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা, বিপাকে বিপাশা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন লাস্যময়ী বিপাশা বাসু। নবদম্পতির আনন্দের মুহূর্তের বিভিন্ন ছবি মাঝে-মধ্যেই ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরই মধ্যে এক অনুষ্ঠানকে ঘিরে বেজায় বিপত্তিতে পড়েছেন ‘বিপস’।

(ভক্তদের আবেদনে সাড়া দিয়ে নয়া ভিডিওয় হাজির পুনম পাণ্ডে)

লন্ডনের একটি ব়্যাম্প শোয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না তিনি। আর সেই নিয়েই উদ্যোক্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বলি ডিভা। দুই উদ্যোক্তা গুরবাণী কৌর ও রণিতা শর্মা এবার হুমকি দিয়েছেন, ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে বিপসকে। তাঁদের বক্তব্য, বিপাশা খোলা চিঠিতে আত্মপক্ষ সমর্থনে যে সব কথা লিখেছেন, তার বেশিরভাগই মিথ্যে। যদি এক সপ্তাহের মধ্যে তিনি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেন, তবে তাঁর গোপন কথা ফাঁস করে দেবেন তাঁরা। লন্ডনে বিপাশা যা যা করেছেন, এই ক’দিনে তার প্রমাণও জোগাড় করেছেন উদ্যোক্তারা। গুরবাণীর আরও দাবি, বচসায় জড়িয়ে বিপাশা নাকি তাঁর ম্যানেজার সানার গায়ে আঁচড় বসিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(যৌনতায় উসকানি দেয় হোলি, মত রাম গোপালের)

লন্ডনের ওই শোয়ে শো-স্টপার হিসেবে র‌্যাম্পে হাঁটার কথা ছিল বিটাউনের এই ‘হট’ অভিনেত্রীর। কিন্তু শেষমেশ তিনি হাজির না হওয়ায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে উদ্যোক্তাদের। গুরবাণী জানান, সেই অর্থ বিপাশা না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা। এতে অর্থের পাশাপাশি তাঁদের সম্মানহানিও ঘটেছে বলে জানান তাঁরা। বিপাশাকে চূড়ান্ত অপেশাদার বলেও কটাক্ষ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.